বুধবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠির দুটি আসনের ২৩৭টি কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে আনসার-ভিডিপির সদস্যদের পাঠানো হচ্ছে। বুধবার সকাল থেকে জেলার ৪টি উপজেলা পরিষদ থেকে একযোগে এসব সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকরতাসহ নির্বাচনে দায়িত্বরতরা বুঝিয়ে দেয় প্রিজাইডিং অফিসারদের কাছে। সরঞ্জামের মধ্যে রয়েছে সাধারণ নির্বাচন এবং গণভোটের ব্যালট, অমোচনিয় কালি, সিল-প্যাডসহ ৪৬ ধরনের মালামাল। পরে প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। গণভোট ও সাধারণ ভোটের ব্যালট সহ সকল সরঞ্জামাদি বিকেলের মধ্যেই সবগুলো কেন্দ্রে পৌঁছে যাবে।
উল্লেখ্য, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে কেন্দ্র রয়েছে ৯০টি এবং সদর উপজেলা ও নলছিটি নিয়ে গঠিত ঝালকাঠি-২ আসনে কেন্দ্র রয়েছে ১৪৭টি। ঝালকাঠির দুটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন দলীয়, জোটবদ্ধ এবং স্বতন্ত্র হয়ে এক জন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। এ দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯৩ হাজার ৮২৬জন।





ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম