শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান
বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে একযোগে ১০ জন নতুন চিকিৎসক যোগদান করেছেন। এর মধ্যে রয়েছেন নাক-কান-গলা ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞসহ ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একাধিক নবীন চিকিৎসক। নতুন এ সংযোজনে উপজেলার স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তনের আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি নাক, কান, গলা ডাক্তার দেবপ্রায় রায় ও অর্থোপেডিক্স ডাক্তার বিশ্বজিত নন্দী এবং ১৯ জানুয়ারি ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে ডাঃ অনন্যা সরকার, ডাঃ তানবীন হাসান, ডাঃ আব্দুল কাদির হিজল, ডাঃ জান্নাতুল মাওয়া, ডাঃ জয়িতা দাশ (বিডিএস), ডাঃ হাফসা আক্তার রুপা, ডাঃ জামিল আরাফাত নিবিড় ও ডাঃ জান্নাতুল ফেরদৌস জেনি গত বৃহস্পতিবার ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মস্থলে যোগদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জাকির হোসেন নব যোগদানকৃত ডাক্তারদের ফুল দিয়ে বরণ করে নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসকের যে ঘাটতি ছিল, এই ১০ জন নবীন ও মেধাবী চিকিৎসকের যোগদানের ফলে সেই সংকট অনেকাংশেই দূর হলো। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়ায় এখন থেকে স্থানীয় রোগীরা আরও উন্নত সেবা পাবেন। আমরা আশাবাদী, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে একটি আদর্শ সেবা কেন্দ্রে পরিণত করতে পারব। আমাদের লক্ষ্য এখন সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া।
ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে ১০ জন নবীন ও বিশেষজ্ঞ চিকিৎসকের যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে এই হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে অনেককেই জেলা সদরে গিয়ে অতিরিক্ত টাকা ও সময় ব্যয় করতে হতো।
আমি আশা করি, এই তরুণ ও মেধাবী চিকিৎসকরা তাদের পেশাদারিত্ব এবং মানবিকতা দিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেবেন। আমরা চাই ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সটি সেবার মাধ্যমে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হোক।
এসময় যোগদান অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমাইয়া হোসেন লিয়া, গাইনি কনসালটেন্ট ডাঃ সালমা আক্তার লাইজু, হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ সাইদুর রহমান, ডাঃ জাহিদুল হক প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)