শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত

--- মো. ওমর ফারুক, কাউখালী প্রতিনিধি :: রাঙামাটির কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন যাব? পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত হয়েছে বলে জানা যায়।
জানা যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের গিলাছড়ি প্রত্যন্ত পাহাড়ি এলাকায় এবং উপজেলা সদর কচুখালী এলাকায় বেতবুনিয়া ইউনিয়নের হেমন্ত পাড়া এলাকায় বেশ কিছুদিন যাবত পাগলা কুকুরের আক্রমণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। তার মধ্যে ঘিলাছড়ি এলাকায় এ পর্যন্ত মোট ৯ জনকে পাগলা কুকুর কামড়িয়েছে তাদের মধ্যে ফারুক (২৭), আশরাফের ছেলে, আব্দুল্যাহ (২), ২জন মহিলা, তাদের মধ্যে ১ জন গর্ভবর্তী মা, তালুকদার পাড়ার বিন্দু চাকমা (৩০), আরো ২ জনকে, উপজেলা সদর থানার পিছনে মেকানিক্স সোহাগের ছেলে, বেতবুনিয়া ইউনিয়নের হেমন্ত পাড়া এলাকার মৌলভী মো. নোমান কে গত কয়েক দিন আগে তাদের সবাই কে পাগলা কুকুর কামড়ায় বলে জানান। সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় কুকুরের ভ্যাকসিন না থাকায় তারা সকলে বাহিরে থেকে কুকুরের কামড়ের (প্রতিশেধক) ভ্যাকসিন নিজস্ব অর্থ দিয়ে কিনে ভ্যাকসিন গ্রহণ করেন বলে জানা যায়।
এ ব্যাপারে পাগলা কুকুরের কামড়ে আক্রান্ত অনেকই এই প্রতিবেদককে বলেন, আমরা গরীব অসহায় মানুষ। পাগলা কুকুরের কামড়ে আমরা আক্রান্ত হয়ে কাউখালী হাসপাতালে গিয়েছিলাম কিন্তু হাসপাতালে সরকারি ভ্যাকসিন না থাকায় আমরা নিরুপায় হয়ে বাহিরে ফার্মেসী দোকান হতে ভ্যাকসিন খরিদ করে কারো ৪ টি কারো ৫ টি করে মেরেছি। প্রতিটি ভ্যাকসিনের দাম ৪ শত ৫০ টাকা হতে ৫ শত টাকা করে মুল্য বলে জানান।

এ ব্য্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শিবলী সফিউল্লাহর বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের ভ্যাকসিন শেষ। আগামী দিন ১৬ ফেব্রুয়ারী-২০২৬ সোমবারের মধ্যে কুকুরের ভ্যাকসিন সরকারিভাবে সরবরাহের কথা রয়েছে। যদি সরকারি ভ্যাকসিন দু একদিনের মধ্যে চলে আসে তাহলে কুকুরের কামড়ে আক্রান্ত রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে বিনামুল্যে ভ্যাকসিন পাবে। তিনি আরো বলেন, যাদেরকে কুকুর কামড়িয়েছে বা আক্রান্ত হয়েছে তাদের দ্রুত ভ্যাকসিন মারার জন্যও পরামর্শ প্রদান করেন তিনি।

আরো জানা যায় উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন যাবত বেওয়ারিশ-পাগলা কুকুরের উপদ্রুপ বেড়ে যাওয়ায় রাস্তা ঘাটে প্রতিদিন চলাচলকৃত কোমলমতি শিক্ষার্থীরা সহ সাধারণ জনসাধারণ স্বাভাবিক চলাচলের মধ্যে ভয়ে রয়েছে।
এ ব্যাপারে সরকারি প্রশাসনের দ্রুত আশু হস্তক্ষেপ কামনা করেন উপজেলার বিভিন্ন সচেতন মহল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)