বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
আকতার হোসেন, মিরসরাই :: মিরসরাইয়ের করেরহাটের গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের গভির নলকূপের (সাবমার্সিবল পাম্প) মোটরটি চু’রি’র ঘটনা ঘটেছে।
গত ২৭ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাতে এই দু’র্ধ’র্ষ চু’রি’র ঘটনা ঘটে।
গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও স্বেচ্ছাসেবী সংগঠন অনির্বাণ যুব ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন জানান, ২০২০ সাল হইতে এই পর্যন্ত এই বিদ্যালয়ের টিউবওয়েল (১টি), সিলিং ফ্যান (৫টি), এরপর পানির মোটর (১টি) ক্রমাগত চু’রি’র ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়াও করেরহাটে মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি, মাইকের মেশিন চুরি ও ব্যাটারি চুরি, সিএনজি অটোরিকশা চু’রি, ব্যাটারিচালিত অটোরিকশা চু’রি, বাড়ির বদনা, গরুছাগল চু’রি, মুরগির বিষ্ঠা ছিনতাই, যাত্রীদের মোবাইল ছি’ন’তা’ই, বিদ্যুৎ এর ট্রান্সফরমার চু’রি, মা’দক, পাহাড়ী সড়কে ডা’কা’তি’র ঘটনা ঘটেই চলেছে।
ক্রমাগত এসব ঘটনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে প্রশাসনের আন্তরিক পদক্ষেপ ও কঠোর হস্তক্ষেপ জরুরী এবং সেই সাথে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগ ও আন্তরিকতা খুবই অনস্বীকার্য বলে মন্তব্য করেছে সচেতন নাগরিক সমাজ।
এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, আমাদের ২ টা টহল সার্বক্ষণিক কাজ করতেছে, সোর্স তথ্যমতে মাদক, চুরি, ছিনতাই ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে, সড়কে চেকপোস্ট দিয়ে তল্লাশি চলে। এক্ষেত্রে স্থানীয় রাজনীতিবিদ সহ সকলের উচিত প্রশাসনকে সহযোগীতা করা।





বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার