শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে) বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং তাদের স্মৃতির সম্মান জানিয়ে নিরবতা পালন করা হয়।
শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাক জানান পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক, রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ঢাকা মহানগর কমিটির সদস্য বাবর চৌধুরী, সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম আরিফ, জুবরান আলী জুয়েল, চুন্নু সিকদার, নান্টু দাস প্রমুখ।
শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমে জননেতা সাইফুল হক বলেন, বস্তুত ভাষা অ্যান্ড্রয়েড ও ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল।কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরও আমরা ভাষা শহীদদের স্বপ্নের সাম্যভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি।
তিনি বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থান ও গেল ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্যে দিয়ে একটা গণতান্ত্রিক, প্রগতিশীল, বহুত্ববাদী, অসাম্প্রদায়িক রাষ্ট্র ও সমাজ গঠনের যে সুযোগ তৈরী হয়েছে তাকে নষ্ট হতে দেয়া যাবেনা।প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে কাজে লাগাতে হবে।
একইসাথে তিনি সর্বস্তরে মাতৃভাষার ব্যবহার ও মর্যাদা প্রতিষ্ঠারও আহবান জানান।





প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা