শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সুমি দাশ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সুমি দাশ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে সুমি দাশ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

---উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ):: সুনামগঞ্জ সদর উপজেলার ধোপাখালি এলাকায় নবীগঞ্জের গৃহবধূ সুমি দাশ (২১) হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে নবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ১১ জানুয়ারি। নবীগঞ্জ উপজেলার গাজীর টেক মোড় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে সুমি দাশকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এটি কোনো দুর্ঘটনা নয়, বরং নির্মম হত্যাকাণ্ড। বক্তারা অবিলম্বে মামলার অন্যান্য আসামি শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচার সম্পন্ন করার দাবি জানান। বক্তারা আরও বলেন, নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা আজ ভয়াবহ আকার ধারণ করেছে। সুমি দাশের মতো আর কোনো নারী যেন নির্যাতনের শিকার না হয়, সে জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুমি হত্যার সঙ্গে জড়িত স্বামী, শ্বশুর ও শাশুড়ির ফাঁসির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
উল্লেখ্য,নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম এলাকার ধনরঞ্জন চৌধুরীর কন্যা সুমি দাশের বিয়ে ৫ মাস আগে সুনামগঞ্জ জেলার দিরাই থানার টাইলা গ্রামের কুলেন্দু শেখর দাসের ছেলে কৃষাল শেখর তালুকদারের সঙ্গে হয়। বিয়ের পর থেকেই সুমি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ পরিবারের।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে র‌্যাব-৯ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি স্বামী কৃষাল শেখর দাস (২৪) কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে।
মানববন্ধনে এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা

নবীগঞ্জ :: নবীগঞ্জে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় যুবদলের দোয়া মাহফিলে-ড. রেজা কিবরিয়া
হবিগঞ্জ-১ নবীগঞ্জ(বাহুবল) আসনে বিএনপির মনোনিত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেছেন, লেজ গুটিয়ে দেশ থেকে পালিয়েগেছে এই বদমাইশ শেখ হাসিনা নামক মহিলা। মানুষের বিপদের সময় দুটি পথ থাকে, এক রুখে দাড়ানো, আরেকটা পথ পালিয়ে যাওয়া। শেখ হাসিনা কোন পথ বেচেঁ নিয়েছেন সবাই জানে। কিন্তু আমাদের নেত্রী ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি জীবন দিয়েছেন দেশ ছেড়ে পালিয়ে যাননি। শনিবার (১০ জানুয়ারি) বিকালে নবীগঞ্জ উপজেলা ও পৌর যুবদল কর্তৃক আয়োজিত ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথা গুলেঅ বলেন।
উপজেলা যুবদল আহ্বায়ক মোশাহিদ আলম মুরাদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রায়েছ আহমদের পরিচালনায় শোক সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, আউশকান্দি ইউপি বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দারা, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া, সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রনেতা নাবেদ মিয়া, যুবনেতা সাইফুল ইসলাম বাবু, সোয়াদ আহমেদসহ অন্যান্য নের্তৃবৃন্দ।প্রধান অতিথির বক্তৃতায় ড. রেজা কিবরিয়া আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন যুগ যুগান্তর ধরে আমাদের নেত্রী। এক হাজার বছর পরও বাংলাদেশ থাকলে বেগম খালেদা জিয়ার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। শহীদ জিয়াও ছিলেন দেশ প্রেমিক। দেশ ও দেশের মাটি ও মানুষের জন্য কাজ করেছেন। তাদের উত্তরসুরি তারেক রহমান বহু বছর পর দেশে ফিরেছেন। তিনি দেশের উন্নয়নে রোডম্যাপ করে এগিয়ে যাচ্ছেন। বিশিষ্ট অর্থনীতিবিদ জনাব রেজা কিবরিয়া বলেন, সেন্টু ও নোমান নামে দু জন বিএনপি কর্মী আমার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনের অভিযোগ দিয়েছেন। খুবই উদ্ধুদ্ধ ও দুঃখ জনক। ওরা কার লোক আমরা তাও জানি। তারা দলের বিরুদ্ধে গিয়ে দলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দেয়া দুঃখ জনক।





সকল বিভাগ এর আরও খবর

১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)