রবিবার ● ১১ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রবিবার (১১ জানুয়ারি) সকালে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন-এর সভাপতিত্বে সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা, নির্বাচনি আচরণবিধি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সেনা ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল ইয়াসির আরাফাত ভুঁইয়া, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, জেলার চার উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি ও আন্তঃসংস্থাগত সমন্বয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সর্বস্তরে সতর্কতা বৃদ্ধি ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।





সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল