শনিবার ● ১০ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী গ্রেফতার
আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শনিবার ১০ জানুয়ারি ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জের সোনাপাহাড় শ্যামলী বাস স্টেশনের পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে তাদের’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুই নারী হলেন, কক্সবাজার জেলার উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাহমুদ হোসেনের মেয়ে জমিলা বেগম (২৫) ও একই ক্যাম্পের শেখ রহমত উল্লাহর মেয়ে খুরশিদা বেগম (২৬)।
জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় শ্যামলী বাস স্টেশনের পাকা রাস্তার ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সৌদিয়া বাসে তল্লাশি চালিয়ে দুইটি ভ্যানিটি ব্যাগে ৮শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের’কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, শনিবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানো হয়েছে।





রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ