শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
মঙ্গলবার ● ১৩ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা

--- ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ও বাসন্ডা ইউনিয়নে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহদি হাসান এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাসন্ডা ইউনিয়নের আগরপাশা এলাকার ব্যবসায়ী আরাফাত রহমান নাবিল (পিতা: দেলোয়ার হোসেন) কে ৮০ হাজার টাকা, এবং বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা এলাকার ব্যবসায়ী মশিউর রহমান (পিতা: মজিবর রহমান) কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় এই জরিমানা আদায় করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) এসএম মেহদি হাসান বলেন, স্থানীয় লোকের গোপন সংবাদের ভিত্তিতে সরকারী “খ” তফসিলের জমি থেকে অবৈধ বালু ও মাটি উত্তোলন করার প্রমান পাওয়ার অপরাধে বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় জরিমানা করা হয়েছে। পরিবেশ ও জনজীবনে বিরুপ প্রভাব পড়ায় এ ধরনের আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। এছাড়াও উর্বর ভুমির মালিকদের জমির মাটি বিক্রি না করার জন্যে অনুরোধ করা হয়েছে।
এসএম মেহদি হাসান আরো জানান, অবৈধভাবে নদী ও খাল থেকে বালু-মাটি উত্তোলন পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি করছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

ঝালকাঠিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
ঝালকাঠি :: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ঝুঁকিপূর্ণ পেশা হিসেবে সাংবাদিকদের সহায়তা করা রাষ্ট্রের দায়িত্ব। কল্যাণ ট্রাস্ট সেই দায়িত্বটি পালন করে যাচ্ছে।

তিনি বলেন, সাংবাদিকদের সন্তানদের শিক্ষা বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রনয়ণের উদ্যোগ নিচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

মঙ্গলবার ১৩ জানুয়ারি ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চলতি অর্থ বছরের দ্বিতীয় কিস্তির চেক বিতরণ, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেছেন সাংবাদিক ইউনিয়ন ঝালকাঠির সভাপতি এডভোকেট আককাস সিকদার।

চেক বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রাশিদুল ইসলাম, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন, এবং ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল।

অনুষ্ঠানে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা জেলার ২৭ জন গণমাধ্যম কর্মীদের মাঝে ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

ঝালকাঠিতে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোট ২০২৬ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক অবহিতকরণ সভা ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে মঙ্গলবার ১৩ জানুয়ারি বেলা ১২ টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি এডবোকেট আককাস সিকদার।

উক্ত সভায় ঝালকাঠির বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গণভোট ২০২৬ কর্মসূচির গুরুত্ব, গণভোটের প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন এবং সাধারণ মানুষের মাঝে নির্বাচন সংক্রান্ত তথ্য পৌঁছে দিতে ব্যাপক প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)