শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে এসএসসি ৯৭ ব্যাচের ৩য় পুনর্মিলনী পালিত

--- আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: ‘সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও বন্ধুত্বে জাগ্রত’ এই শ্লোগানে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-৯৭ ব্যাচের তৃতীয় পুণর্মিলনী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী এসএসসি-৯৭ ব্যাচের পুণর্মিলনী উদযাপন পর্ষদের আয়োজনে আরশিনগর ফিউচার পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ৪০ টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬ শতাধিক সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। বিশেষ আয়োজন হিসেবে বেলুন ফোটানো, ঝুড়িতে বল নিক্ষেপ, র্যাফেল ড্র ও সৌজন্যে পুরস্কারের আয়োজন করা হয়।

‘যেথায় থাকুক যে যেখানে বাঁধন আছে প্রাণে প্রাণে’- এই শ্লোগানে তৃতীয় বারের মতো আয়োজিত পুণর্মিলনী ২০২৫ উদযাপন পরিষদের আয়োজকরা জানান, এ দিনটিকে পালন করতে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু ও তাদের পারিবারিক উপস্থিতি অনুষ্ঠানকে অনেক বেশি প্রাণবন্ত করেছে। কর্মব্যস্ততার কারণে সবাই বিভিন্ন জায়গায় থাকে, আজকের এমন একটি অনুষ্ঠানের মাধ্যমে সবাই এক হতে পেরে খুব ভালো লাগছে।
তারা আরো জানান, এমন আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বন্ধুত্বের এই প্ল্যাটফর্মের ফলে অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। বন্ধুত্বের বন্ধন অটুট রাখা এবং সুখে-দুঃখে বন্ধুদের পাশে দাঁড়ানোর এক অসামান্য উদ্যোগ এসএসসি-৯৭ ব্যাচ।

দিনব্যাপী এই আয়োজনের সঞ্চালনা করেন সমন্বয়কারী মুহাম্মদ দিদারুল আলম, মঞ্জুরুল হক মঞ্জু ও সালা উদ্দিন সোহেল। এছাড়া সমন্বয়কারী হিসেবে ছিলেন শরফুদ্দীন, কবির হোসেন, সাইদুল হক সুমন, মাহিন চৌধুরী, কিশোর চক্রবর্তী, আবু সাঈদ মাহমুদ রনি, ওমর ফারুক, শাহাদাত হোসেন সবুজ, জসিম উদ্দিন, শাখাওয়াত হোসেন শামীম, মোফাজ্জল হোসেন রাজিব, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম সোহেল, নজরুল হোসেন, এডভোকেট আবদুল মতিন।

বিভিন্ন জায়গায় অবস্থানরত ৬ শতাধিক সাবেক শিক্ষার্থী এ পুণর্মিলনীতে অংশগ্রহণ করেছেন। জীবন ও জীবিকার তাগিদে এবং পেশাগত কারণে দূরত্ব থাকলেও এদিন অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হয়েছেন বন্ধুরা। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ধরনের খেলাধূলা, বিজয়ের মাসে বীর শহীদদের স্মরণ, প্রয়াত বন্ধু, শিক্ষাগুরুদের সম্মানার্থে শোক এবং ১ মিনিট নীরবতা পালন, কেক কাটা এবং স্কুল বন্ধুদের কেক এ ফটোসেশন, স্কুল প্রতিনিধি কিংবা স্কুুল মনোনীত বন্ধুদের অনুভূতি প্রকাশ, র্যাফেল ড্র, শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে দিনব্যাপী এই আয়োজনে যোগ দেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)