শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন
শুক্রবার ● ২৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বিদ্যুৎ সংকট : বিপর্যস্ত জনজীবন

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: উত্তর জনপদের মৎস্য ও শষ্য ভান্ডার হিসেবে খ্যাত নওগাঁর আত্রাই উপজেলা। স্বনামধন্য আত্রাই উপজেলায় শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমৃদ্ধির কারণে এ উপজেলা দীর্ঘদিন ধরেই বিশেষ পরিচিতি লাভ করেছে। এখানে রয়েছে অসংখ্য স্কুল-কলেজ, মাদ্রাসা ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। কিন্তু এসব উন্নয়ন কর্মকা- ও জনজীবনের স্বাভাবিক প্রবাহকে থামিয়ে দিচ্ছে একটি বড় সমস্যাবিদ্যুৎ সংকট।

উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার গ্রাহকদের অভিযোগ সপ্তাহের প্রায় দিন উপজেলার ৮টি ইউনিয়নের কোন না কোন ইউনিয়নে গাছপালা কর্তনের কথা বলে ৯ঘন্টা করে বিদুৎবিহীন থাকে পুরো ইউনিয়ন। এরই মাঝে আবার মাঝে-মধ্যে নওগাঁ-৩৩ কেভি ব্রেকারে, কখনো বা ৩৩ কেভি লাইনে স্কাইঅয়ার তার ছিড়ে পড়েছে আবার কখনো বা কোবড়াতলী এসিআরের রক্ষানাবেক্ষনের কথা বলেও বিদুৎ বন্ধের অভিযোগ পাওয়া গেছে। আরো অভিযোগ আছে প্রায় সময় পল্লী বিদ্যুতের দায়িত্বে থাকা কর্মকর্তারা প্রতিনিয়ত নানা অজুহাত দেখিয়ে জনগণকে ব্যাখ্যা দেন। কখনও বলেন নওগাঁ-৩৩ কেভিতে ফল্ট হয়েছে, আবার কখনও এই এলাকা ঐ এলাকা। কোনো সময় বলেন গাছের ডাল পড়েছে, আবার কখনও বজ্রপাতে লাইন নষ্ট হয়েছে। কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান আজও হয়নি।

এসক কারণে কোন কোন দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকার কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনায় সমস্যায় পড়ছেন, আর গৃহিণীদের গৃহস্থালি কাজেও দেখা দিচ্ছে চরম অসুবিধা। বিদ্যুতের এই অসহনীয় যন্ত্রণা আত্রাই উপজেলাবাসীর জীবনকে করে তুলেছে দুর্বিষহ।

ইদানীং বিদ্যুতের সমস্যা এতটাই তীব্র আকার ধারণ করেছে যে উপজেলার সাধারণ মানুষের দিনযাপনও ব্যাহত হচ্ছে। মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে জরুরি চিকিৎসা সেবাসহ সবকিছুই বিদ্যুতের অভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়রা বলছেন, প্রতিদিন বিদ্যুৎ নিয়ে এই দুর্ভোগ তাদের জীবনে এক ধরনের হতাশা তৈরি করছে।

এ বিষয়ে সচেতন মহল বলছে, অবিলম্বে আত্রাইয়ের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি। অন্যথায় শিক্ষাক্ষেত্র, ব্যবসা-বাণিজ্য, শিল্প-কারখানা সবকিছুই ভেঙে পড়বে, আর পিছিয়ে পড়বে সমৃদ্ধ আত্রাই উপজেলা।

এ ব্যাপারে আত্রাই পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন বলেন, আত্রাইয়ে বরাদ্দকৃত গ্রিড কোন কারণবসত স্থাপন না হয়ে বাগমারা এলাকায় স্থাপন হওয়ায় উপজেলাবাসী এ ভোগান্তির শিকার হ্েচ্ছ। তিনি আরো বলেন, এ উপজেলায় একটি গ্রিড স্থাপন হলে এ সমস্যা থাকবেনা বলেও তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)