শিরোনাম:
●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক
রাঙামাটি, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
প্রথম পাতা » চট্টগ্রাম » গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস
সোমবার ● ১২ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্যাস সংকটে দিশেহারা সিএনজি চালক লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস

--- মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: দশ দিন ধরে রাস্তায় ঘুরছি, কিন্তু পাম্পে গ্যাস নেই। ঘরে চাল নেই, পাম্পে গ্যাস নেই-আমরা এখন কোথায় যাবো, এভাবেই চাপা ক্ষোভ আর দীর্ঘশ্বাস ফেলে নিজের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন রাঙ্গুনিয়া রানীরহাট সিএনজি অটোরিকশা চালক, মোঃ জাহাঙ্গীর, রাজু আমজাদ, এটি কেবল কয়একজনের আর্তনাদ নয়, গত ১০ দিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটে দেশের হাজার হাজার চালকের জীবন এখন ওষ্ঠাগত।

গত ১০ দিনেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন স্থানে সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে হাহাকার চলছে। ঘণ্টার পর ঘণ্টা, এমনকি কনকনে শীতের পুরো রাত পাম্পের সামনে লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। ফলে অধিকাংশ চালকের আয় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। অনেক স্টেশনের সামনে মাইলের পর মাইল অটোরিকশার দীর্ঘ সারি সারেজমিনে চট্টগ্রাম টু রাঙ্গামাটি সড়কে দেখা গেছে, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর মিলছে সামান্য গ্যাস, যা দিয়ে কয়েক ঘণ্টার বেশি গাড়ি চালানো সম্ভব হচ্ছে না।

জ্বালানি বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমান গ্যাস সংকটের পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে
গভীর সমুদ্রে থাকা দুটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের মধ্যে একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গ্যাস সরবরাহ ব্যাপকভাবে কমে গেছে।
শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় পাইপলাইনে গ্যাসের চাপ প্রেসার কমে যায়। এছাড়া রান্নার কাজে এবং শিল্প-কারখানায় গ্যাসের চাহিদা বেড়ে যাওয়ায় সিএনজি স্টেশনগুলোতে সরবরাহ সংকুচিত করা হয়েছে। অনেক ক্ষেত্রে জাতীয় গ্রিডের পাইপলাইনে সংস্কার কাজ চলার কারণেও সরবরাহ সাময়িকভাবে বন্ধ বা সীমিত রাখা হচ্ছে।

চালকদের অভিযোগ, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও ৩০০ টাকার গ্যাসও পাওয়া যাচ্ছে না। মালিকের জমা দেওয়া, পরিবারের খাবার কেনা এবং নিজের খরচ মেটানো এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অনেক চালক কিস্তিতে গাড়ি কিনে এখন ঋণের চাপে দিশেহারা।
ভুক্তভোগী কাউখালী সিএনজি চালক আমজাদ হোসেন জানান, সিএনজি স্টেশনে গ্যাস না থাকায় তারা রাস্তায় গাড়ি নামাতে পারছেন না। এতে একদিকে যেমন সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন, অন্যদিকে চালকরা পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, এলএনজি টার্মিনাল মেরামতের কাজ দ্রুত গতিতে চলছে। এটি ঠিক হয়ে গেলে সরবরাহ আবার স্বাভাবিক হবে। তবে ঠিক কতদিন পর পরিস্থিতি পুরোপুরি ঠিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো আশ্বাস এখনো পাওয়া যায়নি।





চট্টগ্রাম এর আরও খবর

জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি
রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)