শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির উলুছড়াতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
রাঙামাটির উলুছড়াতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মো. কামরুল ইসলাম :: রাঙামাটি সদর উপজেলার উলুছড়া গ্রামে ধর্মীয় ও মানবিক সংগঠন ‘মার্গ’ (Marga)-এর উদ্যোগে ফদাংতং বৌদ্ধ শিশু সদন ও স্থানীয় অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ০৯ জানুয়ারি- ২০২৬ উলুছড়া ছাবা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই ইভেন্টটি সম্পন্ন হয়। সকালে বুদ্ধ পূজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিশু সদনের ৫০ জন অনাথ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং উলুছড়া গ্রামের ৩০টি অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র, ঔষধ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়াও ধর্মীয় রীতি অনুযায়ী অষ্টপরিষ্কার দান ও সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানে মঙ্গলাচরণ পাঠ করেন ক্ষান্তিপাল শ্রামন। স্বাগত বক্তব্যে অর্ক বড়ুয়া সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন। মার্গ-এর প্রতিষ্ঠাতা অনি বড়ুয়া সংগঠনের পরিচয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, মার্গ সর্বদা আর্তমানবতার সেবায় কাজ করে যেতে বদ্ধপরিকর। অনুষ্ঠানের সফলতা কামনায় বক্তব্য রাখেন নন্দিতা বড়ুয়া এবং পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন দেবাশীষ কুমার বড়ুয়া। সমাপনী বক্তব্যে ফদাংতাং বৌদ্ধ শিশু সদনের সভাপতি আনন্দ মোহন কার্বারী মার্গ সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই দুর্গম এলাকার শিশুদের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন শাওন বড়ুয়া। ৎ
অনুষ্ঠানের শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মার্গ-এর সদস্যরা শিশুদের সাথে সময় কাটান ও আনন্দ বিনিময় করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও দেশের পিছিয়ে পড়া জনপদগুলোতে তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।





সেবার মান বাড়লেও জরাজীর্ণ কাপ্তাইয়ের ১০ শয্যা হাসপাতাল
কাউখালীতে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা
কাউখালীতে ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ০৩টি ঝুঁকি পুর্ন
সাংবাদিকদের সাথে কাপ্তাই জোন কমান্ডারের মত বিনিময়
মিরসরাইয়ে বরযাত্রীবাহী মাইক্রোবাস উল্টে প্রাণ গেলো বৃদ্ধার
কাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউট ব্যাজ কোর্স সমাপনী অনুষ্ঠিত