শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক
প্রথম পাতা » ঝালকাঠি » বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইতে বললেন জামায়াত প্রার্থী ফয়জুল হক

--- গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র আলোচনা।

বুধবার ৭ জানুয়ারি রাতে রাজাপুরে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি বলেন,
“বিড়িতে সুখ টান দিয়াও যদি দাঁড়িপাল্লায় ভোট চাই, আল্লাহ মাফ করে দিতে পারেন।”

এই বক্তব্য তার ফেসবুক পেজ “Dr. Fayzul Huq The Youth Leader of Bangladesh” থেকে লাইভে প্রচার করা হয়, যা বৃহস্পতিবার রাত থেকেই ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

বক্তব্যে তিনি আরও বলেন, “আপনারা যে দোকান থেকে বিড়ি খান, ওই দোকানে গিয়েই বিড়ি ধরিয়ে একটা সুখটান দিয়ে বলবেন, দাঁড়িপাল্লা ছাড়া দেশে কিছু নাই।”
তিনি এটিকে গল্পের ছলে বললেও, সেটি উপস্থিতদের মধ্যে হাস্যরস ও আলোড়ন তোলে।

বক্তব্যটি নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে-কেউ এটিকে চমৎকার কৌশলী প্রচারণা বলছেন, কেউ আবার নেতার গাম্ভীর্য নিয়ে প্রশ্ন তুলছেন।

পুরুষদের উদ্দেশে তিনি বলেন, “এখন থেকে ৫ টাকার চা খাবেন আর ১৫ টাকার গল্প করবেন। বলবেন, খবর তো দেখি সব জায়গায় ড. ফয়জুলের দাঁড়িপাল্লার জয়জয়কার!”
তিনি যোগ করেন, “এইভাবে বলার পরে আশপাশে আরও ৫/১০ জনও বলবে, হ ঠিক কইছো!”

নারীদের উদ্দেশ্যে বলেন, “জীবনে অনেক গপ্পো মারছেন। বিকেলে উঠানে যাইয়া গল্প, চুলে বিনি বাধা, আচড়ানো। এখন থেকে আর ফ্রি আচরাবেন না! চিরুনি হাতে নিয়েই বলবেন, দাঁড়িপাল্লা!”

তিনি আরও বলেন, “তুমারে শোনাবো, তুমিও আরেকজনকে শোনাবা। এবার কায়েদ সাহেবের নাতি ফয়জুল হকরে দাঁড়িপাল্লায় ভোট দিবা। আর অন্তত ২০ জন আত্মীয়-স্বজনকে ফোন দিয়ে এই কথাটা বলবা।”

এই “গল্পে প্রচারণা” কৌশল নিয়ে অনেকে বলছেন, রাজনীতিতে এটা এক নতুন ঢং-যেখানে বিনোদনের মাধ্যমে ভোটারের মন জয় করার চেষ্টা চলছে।
আবার অনেকেই এটিকে বলছেন নির্বাচনী কৌশলে সৃজনশীলতার দৃষ্টান্ত।

ঝালকাঠি-২ আসনে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ঝালকাঠি প্রতিনিধি :: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম নিয়ামুল করিম এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলামকে (সিরাজী) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এ আসনের নির্বাচনী অনুসন্ধান কর্মকর্তা ও সিভিল জজ আরিফ হোসেন পৃথক নোটিশে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।

নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য সব প্রার্থীকে নিজ নিজ পোস্টার, ব্যানার, দেয়াললিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাসহ সব ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী ও ক্যাম্প নিজ খরচে এবং নিজ দায়িত্বে অপসারণের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু পরিদর্শনের পাশাপাশি প্রাপ্ত তথ্যে দেখা যায়, নির্ধারিত সময় পার হওয়ার পরও ঝালকাঠি ও নলছিটি শহরসহ ঝালকাঠি-২ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে এস এম নিয়ামুল করিম ও মোহাম্মদ সিরাজুল ইসলামের নাম ও সম্ভাব্য প্রতীকের পোস্টার দৃশ্যমান আছে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৭-এর উপবিধি (ক) লঙ্ঘিত হয়েছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন ওই দুই প্রার্থীর বিরুদ্ধে বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতে বিচারক মো. আরিফ হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

এ বিষয়ে ঝালকাঠি-২ আসনের জামায়াতের প্রার্থী এস এম নিয়ামুল করিমের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি। এ কারণে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ‘আমার কর্মীরা ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন প্রান্তের সব পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করেছে। তারপরও দু-একটি পোস্টার অগোচরে থেকে যেতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সঠিক সময়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে প্রস্তুত।’





ঝালকাঠি এর আরও খবর

ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)