শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
প্রথম পাতা » চট্টগ্রাম » চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল
শুক্রবার ● ৯ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চির নিদ্রায় শায়িত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা ইসমাঈল

--- আকতার হোসেন, মিরসরাই :: জীবিকার তাগিদে কাতারে পাড়ি জমান চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা ইসমাঈল হোসেন (৩৬)। প্রবাসের আয় দিয়ে ভালোই চলছিল তার সংসার। হটাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে কাতারে কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দিন তার মোবাইলফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে মালিকের সাথে যোগাযোগ করলে অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
সকল প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কফিন হয়ে দেশে ফিরেছে ইসমাঈলের লাশ। এরপর বিকাল তিনটায় নিজ বাড়ির আঙ্গিনায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নিহত ইসমাঈল মিরসরাই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রাম এলাকার দরবেশ আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা মরহুম মাওলানা অলী আহমদের ছেলে এবং মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফের বড় ভাই।
নিহতের ভাই ইউসুফ জানান, আমার ভাই মোহাম্মদ ইসমাঈল দীর্ঘদিন ধরে কাতারে রয়েছেন। গত শুক্রবার (২ জানুয়ারি) রাতে কাতারে কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুই দিন তার মোবাইলফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে মালিকের সাথে যোগাযোগ করলে অসুস্থতা এবং মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, মিরসরাই সমিতি কাতারের নেতাকর্মীদের সহযোগিতায় বৃহস্পতিবার ভাইয়ের লাশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কফিন হয়ে বাড়িতে এসে পৌঁছায়। বিকাল তিনটায় জানাজা শেষে দাফন করা হয়। উনার তিন সন্তান রয়েছে।
এর আগে, মিরসরাই সমিতি কাতারের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি জানান, সমিতির উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) মরহুমের প্রথম জানাজা কাতারের মিসামিরে জাতীয় কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় রাত ২টায় ইসমাঈল ভাইয়ের কফিন বিমানে তুলে দেয়া হয়েছে।
মিরসরাই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্নীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানাযায় উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মিরসরাইয়ের ‎ সূর্যদয় ক্লাবের ফাইনালে চ্যাম্পিয়ন জোরারগঞ্জ ক্রীড়া সংস্থা

‎মিরসরাই :: ‎মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের সামাজিক ও ক্রীড়া সংগঠন পশ্চিম অলিনগর সূর্যদয় ক্লাব এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) বিকেলে পশ্চিম অলিনগর সূর্যদয় ক্লাব সংলগ্ন মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ভয়েস অফ অলিনগর বনাম জোরারগঞ্জ ক্রিড়া সংস্থা’র মধ্যকার ‎ফাইনাল খেলায় জোরারগঞ্জ ক্রিড়া সংস্থা ৩০ রানে জয় লাভ করে।
ফাইনাল খেলায় ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের সোহান। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে নগদ টাকা ও ট্রফি তুলে দেন অতিথিরা‌।

‎সাইফুল ইসলামের সঞ্চালনায় ও মহিউদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ওবায়দুল হক খন্দকার এর সুযোগ্য সন্তান এমদাদ খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম (কালা মেম্বার), বেলায়েত হোসেন সিরাজ মেম্বার, ১নং করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াছিন মিজান, আনোয়ার হোসেন, নিজাম, মোকছেদ, মানিক প্রমুখ।





চট্টগ্রাম এর আরও খবর

রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত
বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার
রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে  মানববন্ধন রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন
রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)