শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে লড়বেন শাহজাহান
প্রথম পাতা » চট্টগ্রাম » সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে লড়বেন শাহজাহান
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে লড়বেন শাহজাহান

--- ফটিকছড়ি প্রতিনিধি :: আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসনে নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করছেন,
হেফাজতে ইসলামের অন্যতম নেতা ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।
শনিবার (৫ জুলাই) রাতে তাঁর বাসভবনে ‘হুসাইন মুহাম্মদ শাহজাহান সমর্থক ফোরাম’ আয়োজিত “উন্নয়ন বঞ্চিত দেশের অন্যতম বৃহত্তম উপজেলা সংসদীয় আসন চট্টগ্রাম-০২ (ফটিকছড়ি)- এর উন্নয়ন পরিকল্পনা” নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে
মতবিনিময় সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় শেখ শাহজাহান বলেন, ১৯৭১ সালের পর থেকে ফটিকছড়িতে চাহিত কাঙ্খিত উন্নয়ন হয়নি। আয়তন ও জনসংখ্যার বিবেচনায় সরকারি বরাদ্ধ, অপরিকল্পিত কাজ এবং জন-প্রতিনিধিদের অনিয়ম-দুর্নীতির কারণে ফটিকছড়ি এখনও অন্যান্য জেলা ও উপজেলার তুলনায় পিছিয়ে। চা-বাগান, রাবার-বাগান, সামাজিক বনায়ন, কৃষিসহ প্রাকৃতিক সম্পদে ভরপুর এই উপজেলাকে আধুনিক উপজেলায় রুপান্তর করতে হবে। প্রয়োজনে বৃহত্তর এই উপজেলাকে ভেঙে ৫টি উপজেলায় রুপান্তর করে ঢেলে সাজাতে হবে। তবেই উন্নয়নে আমুল পরিবর্তন আসবে।
সামাজিক সংগঠন এহ্ইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ শাহজাহান আরোও বলেন,দীর্ঘদিন ধর এলাকার উন্নয়ন ও এলাকাবাসীর সেবায় নিয়োজীত আছি। আরো বেশি সেবা করার মহৎ উদ্দেশ্য নিয়ে আসছে সংসদ নির্বাচনে লড়তে চাই। বিজয়ী হলে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ খাতে ভূমিকা রাখবো। তরুণদের অসামাজিক কর্মকাণ্ড থেকে ফেরাতে ফটিকছড়ির দক্ষিণ, মধ্যম ও উত্তরাঞ্চলে খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে দল ও মুরব্বিদের অনুমতি নিয়ে পার্থী হবো।
ইসলামী গরানার সবদল জোটবদ্ধ হয়ে পাশে থাকবে বলে তিনি জানান।
নির্বাচনে বিজয়ী হলে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার, একটি করে সেলাই প্রশিক্ষণ সেন্টার এবং একটি করে আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ হাসপাতাল নির্মাণ করা হবে।
সভায় জামিয়া ইসলামিয়া ভূজপুরের মহাপরিচালক ও হেফাজত নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল, নেজামে ইসলাম পার্টির নেতা এরশাদ বিন জালাল, মাওলানা এম. নিজাম উদ্দিন, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা রফিকুল ইসলাম, তারেকুল ইসলাম, হাফেজ সেলিম মাহমুদ, হাফেজ রহমত উল্লাহ, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ওসমান এবং মোহাম্মদ ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।
হেফাজত অধ্যুষিত উপজেলায় আসছে নির্বাচনে এই নেতা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাপের অংশ হিসেবেই মূলত গণমাধ্যমকর্মীদের সাথে বসেন এবং ভোজ শেষে তার আশার কথা জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)