বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: ঝালকাঠিতে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।
বুধবার ৪ মার্চ বিকাল ৫টায় শহরের বার্গার ল্যাব রেস্টুরেন্টে এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক। সভায় জেলার সাংবাদিকদের উপস্থিতিতে অ্যাডভোকেট হাফিজুর রহমানকে ঝালকাঠি পৌরসভার মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দেওয়া হয়।
বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম ও সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই। বক্তারা বলেন, “সৎ, দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে আগামীর পৌরসভা নির্বাচনে অ্যাডভোকেট হাফিজুর রহমানকে মেয়র পদে প্রার্থী হিসেবে এগিয়ে নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার শেষে দেশ, জাতি ও পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।





ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে