শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
রাঙামাটি, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ মার্চ ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
সোমবার ● ২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা, কিন্তু বাস্তবে ভয়াবহ অব্যবস্থাপনা—এমন চিত্রই ফুটে উঠেছে ঈশ্বরগঞ্জ পৌর শহরে। অবিশ্বাস্য হলেও সত্য, একটি প্রথম শ্রেণির পৌরসভায় এখনো নেই নির্দিষ্ট কোনো ময়লা ফেলার স্থান বা স্যানিটারি ল্যান্ডফিল। এর ফলে আবাসিক এলাকা ও মহাসড়কজুড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ময়লার ভাগাড়, আর চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

সরেজমিনে দেখা যায়, ঈশ্বরগঞ্জ ব্রিজের উত্তর পাশে কাঁচা মাতিয়া নদীর তীর ভরাট হয়ে আবর্জনা এখন মহাসড়কের ওপর ছড়িয়ে পড়ছে। পৌরসভার নিজস্ব ডাম্পিং জোন না থাকায় ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের ব্রিজসংলগ্ন উন্মুক্ত স্থানে ফেলা হচ্ছে ট্রাকভর্তি ময়লা। বাতাসে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পথচারীদের নাক চেপে বা রুমাল ব্যবহার করে এলাকা পার হতে হচ্ছে। যে স্থানে আবর্জনা ফেলা হচ্ছে, তার অদূরেই রয়েছে আবাসিক এলাকা, মসজিদ, পাঁচটি বাণিজ্যিক ব্যাংক ও অসংখ্য দোকানপাট।

শুধু মহাসড়ক নয়, শহরের বিভিন্ন আবাসিক এলাকা, স্কুল-কলেজ সংলগ্ন স্থান এবং সরকারি অফিসের পাশেও স্তূপ করে ফেলা হচ্ছে গৃহস্থালি বর্জ্য, বাজারের পচা আবর্জনা ও প্লাস্টিক। দিনের পর দিন এসব ময়লা অপসারণ না করায় তা পচে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগের ঝুঁকিও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় পৌরসভার বর্জ্য সংগ্রহ কার্যক্রম কার্যত দিশাহীন। অনেক ক্ষেত্রে রাতের আঁধারে আবাসিক এলাকার পাশে আবর্জনা ফেলে চলে যাওয়ার ঘটনাও ঘটছে। এটি শুধু দায়িত্বে অবহেলা নয়, বরং জনস্বাস্থ্য ও পরিবেশের প্রতি চরম উদাসীনতার বহিঃপ্রকাশ।

মহাসড়ক দিয়ে দূর-দূরান্ত থেকে আগত যাত্রীরা শহরে প্রবেশের মুখেই দেখতে পাচ্ছেন ময়লার স্তুপ ও দুর্গন্ধে ভরা পরিবেশ। এতে শহরের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। একটি প্রথম শ্রেণির পৌরসভার জন্য এমন চিত্র নিঃসন্দেহে লজ্জাজনক ও অগ্রহণযোগ্য।

পথচারী ফারহানা আক্তার তুলি (৩৫) ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি একটি প্রধান সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। দুর্গন্ধের কারণে এখানে দাঁড়ানো তো দূরের কথা, স্বাভাবিকভাবে শ্বাস নেওয়াও কষ্টকর।

ভুঁইয়া সুপার মার্কেটের কাপড় ব্যবসায়ী কাজী ইজাজুল হক ও শাহজাহান মিয়া জানান, দুর্গন্ধের কারণে ক্রেতারা দোকানে আসতে চান না, এতে আমরা ব্যবসায় মারাত্মক ক্ষতি সম্মুখীন হচ্ছি।

ঈশ্বরগঞ্জ সিনেমা হল রোডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী শামসুল ইসলাম ভূইয়া বলেন, ময়লার দুর্গন্ধ তো আছেই, তার ওপর শুকনো বর্জ্যে আগুন দেওয়ায় দুই-তিন দিন ধরে ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন থাকে। তখন শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ে। আবাসিক এলাকা থেকে ভাগাড়টি সরিয়ে নেয়ার জন্য আমরা বহুবার আবেদন জানিয়েছি কিন্তু পৌর কর্তৃপক্ষ অসহনীয় দুর্ভোগের কথা একবারও চিন্তা করেনি। আমরা অবিলম্বে এখান থেকে ময়লার ভাগাড়টি অপসারণের দাবী জানাই।

উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা না থাকা অত্যন্ত দুঃখজনক। আবাসিক এলাকা ও মহাসড়কে যেভাবে ময়লার ভাগাড় তৈরি হচ্ছে, তা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে নির্দিষ্ট ডাম্পিং জোন স্থাপন করে বর্জ্য অপসারণ স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা জরুরী। সুশাসন মানে শুধু উন্নয়নের কথা বলা নয়, বাস্তবে নাগরিকদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন জানান, দুর্গন্ধ ও ধোঁয়া বাতাসে মিশে অক্সিজেনের ভারসাম্য নষ্ট হয়। ফলে শ্বাসকষ্ট, ফুসফুসের প্রদাহসহ নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, পৌরসভার নির্দিষ্ট কোনো জায়গা নেই। পৌরবাসী জায়গা দেখিয়ে দিলে সেখানে ময়লা ফেলা হবে। স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনার জন্য জায়গা খোঁজা হচ্ছে। উপযুক্ত স্থান পাওয়া গেলে অধিগ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পৌরবাসীদের মতে, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া কোনো শহরকে টেকসই ও বাসযোগ্য রাখা সম্ভব নয়। একটি প্রথম শ্রেণির পৌরসভায় যদি নির্দিষ্ট ময়লা ফেলার স্থানই না থাকে, তবে উন্নয়নের দাবি কতটা যৌক্তিক। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বর্তমান অব্যবস্থাপনা ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির জন্ম দিতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনই দায়িত্বশীল ও সময়োপযোগী উদ্যোগ নেওয়া জরুরি।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩
ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট
ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)