শনিবার ● ৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো এলাকায় পারিবারিক কলহের জেরে বিষপানে শনিবার ৭ মার্চ২০২৬ ভোরবেলা এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়।
জানা যায়, উপজেলার বেতবুনিয়া ডাকবাংলো ডাকঘর পাড়া এলাকার স্থানীয় বাসিন্দা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ শফি ড্রাইভারের বড় ছেলে মোঃ সৌরভ (২৩) এক সন্তানের জনক ( ১ টি মেয়ে আছে) গত কয়েক দিন আগে পারিবারিক কলহের জেরে বাসায় রাগের মাথায় ঘরে থাকা ক্ষেড়ে( কুইজ্জা) মারার ফরমালিন (বিষ) পান করেন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্বার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যায়। সেখানে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার ০৭ মার্চ-২০২৬ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সৌরভ মারা যায়।
এই রিপোর্ট লিখা পর্যন্ত মৃতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমক) হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়।





নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
ব্যাঙছড়ি সড়কের কার্পেটিং না হওয়ায় বিপাকে ৫ হাজার পরিবার
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন