শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুর৫ ইউপিতে পিসিসিপি’র কমিটি গঠন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লংগদুর৫ ইউপিতে পিসিসিপি’র কমিটি গঠন
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লংগদুর৫ ইউপিতে পিসিসিপি’র কমিটি গঠন

--- আহমদ বিলাল খান :: পার্বত্য রাঙামাটি জেলার লংগদু উপজেলার পাঁচটি ইউপিতে আটারকছড়া ইউনিয়ন, মাইনীমুখ ইউনিয়ন, লংগদু সদর ইউনিয়ন, ভাসান্যাদম ইউনিয়ন ও গুলশাখালী ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কমিটি ঘোষণা করা হয়। এসময়ে পিসিসিপি’র প্রত্যেকটি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের হাতে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার পক্ষ হতে ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পিসিসিপি লংগদু উপজেলা শাখার সভাপতি সুমন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মো. আলমগীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর সভাপতি গিয়াস উদ্দিন, পিসিসিপি রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক খলিলুর রহমান, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, পিসিসিপি লংগদু উপজেলা সাংগঠনিক সম্পাদক খালিদ রেজা প্রমুখ।

পিসিসিপি’র নেতৃবৃন্দ বলেন, বাঙালিরা আজ পদে পদে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, মৌলিক অধিকার হারা ৪০ হাজার বাঙালিকে গুচ্ছগ্রামে বন্দি রেখে মানবতর জীবন-যাপন এবং ওদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। পিছিয়ে পড়া হিসেবে শুধু উপজাতিদের একটি অংশ সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাঙালিরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সর্বক্ষেত্রে আজ বৈষ্যমের শিকার হচ্ছে। তাই অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র বিকল্প নেই।

পাহাড়ে আজ বাঙালি শিক্ষার্থীরা পদে পদে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, মৌলিক অধিকার হারা। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপজাতিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ পাহাড়ের বাঙালিরাও বর্তমানে উপজাতিদের থেকে আরো বেশী পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু পাহাড়ের বাঙালি ছাত্রছাত্রীদের প্রতি কারো নজর নেই। তাই জনসংখ্যা অনুপাতে সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালি ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

এই কমিটি গঠনের মাধ্যমে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে পিসিসিপির কার্যক্রম আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
পিসিসিপি লংগদু উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের মূল উদ্দেশ্য হল, লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে সংগঠনের কার্যক্রম প্রসারিত করা এবং স্থানীয় জনগণের জন্য কাজ করা। এই কমিটি স্থানীয় সমস্যা সমাধানে এবং পাহাড়ে বাঙালিদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটি এর আগে লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে।
পিসিসিপি লংগদু উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় জনগণের আশা-আকাঙ্ক্ষা ও অধিকার আদায়ের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)