শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে হেফাজত আমিরের সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে হেফাজত আমিরের সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে হেফাজত আমিরের সাথে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

--- ফটিকছড়ি প্রতিনিধি :: হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সোমবার (৭ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর আসেন তিনি।

আমিরের ছেলে মাওলানা মুফতি আইয়ুব বাবুনগরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রদূত সকালে মাদ্রাসায় পৌঁছালে তাকে হেফাজত নেতা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ফুল দিয়ে উষ্ণ স্বাগত জানান।’
হেফাজত সুত্র জানায়, সকালে মাদ্রাসা ক্যাম্পাসে আসেন ইউসুফ এস ওয়াই রামাদান। এসময় হেফাজত আমীরের ছেলে মুফতি আইয়্বু বাবুনগরী রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান। পরে তিনি আমীর আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে কুশল বিনিময় করেন। ফিলিস্তিন রাষ্ট্রদূত হেফাজত আমিরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এসময় নিজ দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে ইউসুফ রামাদান হেফাজত আমীরের কাছে ফিলিস্তিনবাসীর জন্য দোয়া চান। সৌজন্য এ স্বাক্ষাতে ইসলাম ও মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন আমীর ও রাষ্ট্রদূত।
পরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। সেখানে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।
রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাংবাদিকদের বলেন, ‘দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার থাকায় কৃতজ্ঞতা জানাতে হেফাজত আমিরের সঙ্গে দেখা করতে এসেছি। বাংলাদেশের সরকার, জনগণ ও হেফাজত নেতারা সব সময় ফিলিস্তিনকে সমর্থন জুগিয়ে আসছে। তিনি এ দেশের জনগনের প্রতি কৃতজ্ঞ।’
হেফাজতর নেতা ও মাদ্রাসার জৈষ্ঠ্য শিক্ষক মুফতি ইকবাল আজিমপুরী বলেন, ‘ফিলিস্তিনের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে স্পষ্ট ভূমিকা ও মুসলিম এবং ইসলামের স্বার্থরক্ষায় হেফাজতের আমিরের অবস্থানকে শ্রদ্ধা জানান। রাষ্ট্রদূত আশা করেন গাজাবাসীর পক্ষে হেফাজত ভবিষ্যতে আরও জোরদার ভূমিকা রাখবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)