শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দিনদুপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে দিনদুপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে দিনদুপুরে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে প্রকাশ্যে এক যুবদলকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্রেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবদলকর্মী মো. সেলিম (৪৫) কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া গ্রামের মৃত মো.আমির হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানান, সেলিম তার চাচির জানাজা নাম শেষে মোটরসাইকেল করে তার শিশু সাবিনাকে নিয়ে তার স্ত্রীসহ একটি ওষুধের দোকানে ওষুধ কিনতে যান।
এসময় সিএনজি অটোরিকশায় আসা ৪-৫ জন লোক বোরকা পরা অবস্থায় সেলিমকে লক্ষ্য করে গুলি করে দ্রুত পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কদলপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ছিলেন। নিহতের বোন জেসমিন জানান, তার বড় ভাই রাজনীতি করলেও কারো সাথে শত্রুতা ছিলো না। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা মেনে নিতে পারছেনা তারা। তিনি জানান নিহত সেলিম কৃষি কাজ করে সংসার চালাতেন। তার বিবাহিত জীবনে মো.মিরাজ (১২) ও সাবিনা নামের এক কণ্যা সন্তান রয়েছে। এদিকে ঘটনার পর থেকে ঈষাণ ভট্রেরহাট বাজারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকল ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নিহতের স্ত্রী ফেরদৌস আকতার বলেন, আমরা ওষধ কেনার জন্য বাজারে যাই। হঠাৎ সিএনজি অটোরিকশা থেকে বোরকা পরা অবস্থায় কয়েকজন আমার স্বামীর মাথায় গুলি করে। আমি আর আমার বাচ্চা মেয়ে মোটরসাইকেলের পিছনে ছিলাম।
এ বিষয়ে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাজারে ঔধষ কেনার জন্য আসলে একদল দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন। মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)