শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুন ২০২৩
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
বুধবার ● ২৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। হাতে সময় আছে আর মাত্র একটি দিন মানে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহা। তাই উপজেলার বিভিন্ন হাট বাজারে ও খামারে চলছে পশু কেনা-বেচা। এদিকে পাহাড়তলী পিংক সিটি বাজারে রাত-দিন চলছে পশু কেনা-বেচার ধুম। মাত্র ৩০০ টাকা হাসিল এই বাজার থেকে দেশী জাতের গরু, মহিষ ক্রয় করার সুযোগ থাকায় প্রতিদিন চট্টগ্রাম শহর থেকে পশু কিনতে ক্রেতারা ছুটে আসছেন পিংক সিটি বাজারে। দক্ষিণ রাউজানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই বাজারটি। হাটে গিয়ে দেখা যাই বড় গরুর চেয়ে কোরবানি দাতারা ছোট গরুর দিকে ঝুঁকছেন। বিভিন্ন হাটে ঘুরে দেখা গেছে হাট গুলোতে ক্রেতার ভরা। অন্যদিকে পিংক সিটি বাজারে গরু মহিষ ছাগল দ্বারা কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে বাজারে চারপাশ। বাজারে যেন তিল ফেলার ঠাই নেই। এ বাজারে পশুর তুলনায় ক্রেতার বেশ ভিড় দেখা গিয়েছে। মোটামুটি বড় গরুর তুলনায় ছোট গরু বিক্রি হতে দেখা যায়। বাজারে ক্রেতা-বিক্রতাদের সাথে কথা বলে জানা যায়, ৮০ হাজার থেকে ১ লাখ বিশ হাজার টাকার মধ্যে বাজারে গরু বেশি বিক্র হচ্ছে। এবং মানুষের চাহিদাও বেশি রয়েছে এই দামের গরু গুলো। বাজারে ২ লাখ ৫০ হাজার টাকা দামের একটি গরু বিক্রি করেছে মালিক আকাশ। এবং কামাল নামে আরও এক ব্যবসায়ী বড় একটি গরু প্রায় ৩ লাখ টায় বিক্রি করতে দেখা গিয়েছে। তবে উপজেলার বিভিন্ন হাটে চাহিদার তুলনায় বাজারে বিক্রিয়ের জন্য গরু বেশি হওয়ায় কাঙ্কিত মূল্য পাচ্ছেনা বলে দাবি বিক্রেতাদের। আর ক্রেতাদের দাবি এবার বাজারে গরুর দাম অনেক বেশি। বিশেষ করে ছোট গরুর দাম চড়া। কেউ কেউ পশু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আবার ঝুঁকি নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দাম কিছুটা কমে কিনা সেই আশায় অপেক্ষায় রয়েছে ক্রেতারা। পিংক সিটিতে গরু ক্রয় করতে আসা আবদুল মান্নান বলেন, গরুর দাম এবার অনেক বেশি। আমারা যে পরিমান বাজেট করছি। বাজারে এসে তার উল্টো, গতবছর যে গরু দিয়ে কোরবানি দিয়ে ছিলাম। এবার সেই গরুর দাম প্রায় ২ লাখ টাকার কাছাকাছি। বাজারে গরুর দাম শুনে আমরা হতাশ হয়ে পড়ছি। রাউজানে শুধু মাত্র রাত-দিন কোরবানি পশু বিক্রি হচ্ছে পিংক সিটি বাজারে। আর শেষ বাজার হিসেবে রয়েছে রমজান আলী চৌধুরীহাট। এখান থেকে কোরবানির জন্য হয়তো কেউ গরু কিনবেন নয়তো রশি কেনার অপেক্ষায় রয়েছে। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, সারা রাউজানে কোরবানি পশুর হাট গুলোতে ব্যাপক পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। যাতে ক্রেতারা এসে নিরাপদে হাট থেকে পশু ক্রয় করতে পারে।
রাউজানের কদলপুরে গরুসহ চোর আটক
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ১ চোরাই গরুসহ এক চোরকে আটক করেছে কদলপুর ইউনিয়নের গ্রাম পুলিশ। (২৭-জুন) বুধবার রাত সাড়ে ৩টার দিকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময়ে তাকে আটক হয়। সেই উপজেলার নাতোয়ান বাগিছা এলাকার পূর্বটিলা পাড়া গ্রামের মো: শাহা আলমের পুত্র মো: আনিসুল রহমান বাপ্পি (৩০)। জানা গেছে, কোরবানি ঈদকে সামনে গরু চুরিসহ চুরি রোধে ব্যাপক পাহাড়া জোরদার করেছে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নিজাম উদ্দিন আহমদ চৌধুরী। তার নির্দিশে রাতে গ্রাম পুলিশ পাহাড়া দেওয়ার সময়ে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময়ে চোরকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়। পরে রাউজান থানার পুলিশকে খবর দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে থানা থেকে পুলিশ এসে গরুসহ চোরকে হাতকড়া পড়িয়ে থানায় নিয়ে যাওয়া হয়। গরু চুরির কথা স্বীকার করে চোর বাপ্পি বলেন, তার গ্রামের আনু নামের এক মহিলার গরু চুরি করে পালানোর সময় গ্রাম পুলিশের কাছে ধরা পড়েন সেই। এ বিষয়ে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে গরু চুরির ঘটনা বেড়ে যাই। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী নির্দিশ রয়েছে রাউজানে যাতে কোন প্রকার চুরির ঘটনা না ঘটে। আমরা তার নির্দিশে আমাদের কদলপুরে চুরি ঠেকাতে আমাদের গ্রাম পুলিশ-মেম্বার সবাই সজাগ রয়েছে। আটক চোরকে গরুসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বাজেটের চেয়ে গরুর দাম বেশি : রাউজানে বাড়ছে শরিক আকারে কোরবানি
রাউজান :: গত কয়েক বছর গুলোর তুলনায় এবার গরুর দাম বেশি বলে দাবি করেছেন কোরবানি দাতারা। গরুর হাটে গরু ক্রয় করতে আসা লোকজান জানিয়েছেন, গতবছর যে গরুর দাম ৬০ হাজার টাকায় কিনে কোরবানি করা হয়েছিল। এবার সেই গরু গুলো বাজারে অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে। এবার একই আকারের গরু দাম হাঁকছেন ৯০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত। এতে রাউজানের কোরবানি দাতারা বলছেন শরিক পদ্ধতিতে বেশি কোরবানি হবে এবার। “বিশেষ করে চাহিদার তুলনায় বাজারে ও বিভিন্ন খামারে গরুর দাম বেড়ে যাওয়া বিপাকে পড়েছে মধ্যবিত্তরা। বিশেষ করে এই উপজেলায় প্রবাসী ও কৃষি কাজের উপর নির্ভিরশীল মানুষগুলো ভাগ করে কোরবানি দিতে আগ্রহ দেখাদিয়েছে। গতবছর যে একা কোরবানি করেছেন সেই এবার শরিক আকারে কোরবানি দিবেন বলছেন। কোরবানি দাতারা বলেছেন রাউজানে প্রায় এলাকায় শরিক বা ভাগে কোরবানি দেওয়ার সংখ্যা বেড়েছে। উপজেলার বিভিন্ন গরুর হাট ঘুলে কোরবানি দাতা ও গরু বিক্রতাদের সঙ্গে কথা বলে এমন খবর মিলেছে।” গত শনিবার রমজান আলী চৌধুরীহাটে গরু কিনতে আসা মো: আবদু সালাম নামে এক লোক বলেন, আগে আমি একা কোরবানি দিতাম, বর্তমানে আমার দুই ছেলে প্রবাসে থাকেন এরপরও এবার একা গরু কিনে কোরবানি দেওয়া সম্ভব হচ্ছে না। বাজারে যেহারে দ্রব্যমূল্য দাম এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়াতে এবার একা কোরবানি দেওয়া তারপক্ষে সম্ভব হচ্ছে না বলে তিনি জানান। তাই এলাকার কয়েকজন মিলে ভাগে কোরবানি করবেন। এ উপজেলার গরু ব্যবসায়ীরা বলছেন, বাজারে চাহিদার তুলনায় অনেক বেশি কোরবানি গরু রয়েছে। তবে হাটে আসা ক্রেতারা গরুর দাম শুনে হতাশ হয়ে বাজার ঘুরে চলে যাচ্ছেন। তারা জানান, গরুর খাদ্যর দাম ও তাদের লালন-পালনে খরচ অতিরিক্ত পরিমাণে বেড়েছে। তাই বাজারে গরুর দাম বাড়তি চাওয়া হচ্ছে। অনেকে গতবছর গরু দিয়ে কোরবানি দিলেও এবার ছাগল দিয়ে কোরবানি দেওয়া আশা করছেন। আবার কেউ কেউ বলছেন এবার কোরবানি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তবে রাউজানে ছোট-বড় বেশকিছু হাটে মোটামুটি বিক্রি হয়েছে গরু। তবে হাতে আর কয়েক দিন সময় থাকায় মানুষ গরুর দাম কমা নিয়ে অপেক্ষায় রয়েছে। অনেকে এলাকা থেকে লালন-পালন কারা দেশী গরু কিনে নিচ্ছেন। তবে রাউজানে দেশী গরুর চাহিদা কোরবানিতে বেশি দেখা যাই। উপজেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জানাযায়, রাউজানে আসন্ন কোরবানিকে সামনে রেখে বিভিন্ন খামার প্রায় ৪১ হাজারও বেশি গরু, মহিষ প্রস্তুত আছে। স্থানীয় পশুর পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থান থেকে হাটে ও পিংক সিটি-২ অস্থায়ী বাজারে বিপুল সংখ্যক পশু বেপারীরা বিক্রিয় উদ্দেশ্যে গরু নিয়ে আসেন। এতে চাহিদা পূরণ হবে। আমাদের পশুর সংকট থাকবে না। আরও জানান গোখাদ্যের দাম বাড়াতে এবার গরুর দাম একটু বেশি চাওয়া হচ্ছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)