রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ঝালকাঠিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ৮ মার্চ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ঝালকাঠি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগিতায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠির উপপরিচালক দিলারা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী অফিসার সেগুফতা মেহনাজ।
অনুষ্ঠানে টিআইবি’র ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য শিমুল সুলতানা হেপী। তিনি বলেন, আন্তর্জাতিক ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে “নারী ও কন্যাশিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”এই প্রতিপাদ্যে দেশব্যাপী জাতীয় ও সনাক অঞ্চলসমূহে দিবসটি পালন করা হচ্ছে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন নারী উন্নয়ন পদকপ্রাপ্ত অদম্য নারী ও সনাক সদস্য কবিতা হাওলাদার, অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা তাবাসসুম, স্টার নিউজ ও সনাক সদস্য ইসমাঈল হোসাইন, গ্রাম আদালতের অক্ষয় সরকার এবং বীর মুক্তিযোদ্ধা ও সনাক সভাপতি সত্যবান সেনগুপ্ত।
বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও সমান সুযোগ নিশ্চিত হলে সমাজ ও রাষ্ট্র আরও এগিয়ে যাবে।
প্রধান অতিথি শাকিলা রহমান বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। ন্যায়বিচার ও সমতার পরিবেশ গড়ে তুলতে পারলেই একটি উন্নত সমাজ নির্মাণ সম্ভব।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন এবং তারা নিজেদের মতামত তুলে ধরেন।





ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন