শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
রবিবার ● ৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর সৈয়দ ভাকুরী এলাকায় কাঁচামাটিয়া নদীর ওপর নির্মিত একটি নড়বড়ে বাঁশের সাঁকোই ছয় গ্রামের মানুষের একমাত্র ভরসা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকোর ওপর দিয়েই পারাপার হচ্ছে শত শত মানুষ। দীর্ঘদিন ধরে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও এখনো বাস্তবায়ন না হওয়ায় চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় এলাকাবাসী সৈয়দ ভাকুরী গ্রামের মিজানুর রহমান জানান, উপজেলার চর সৈয়দ ভাকুরী এলাকায় কাঁচামাটিয়া নদীর উপর নির্মিত অস্থায়ী এই সাঁকোর ওপর দিয়েই দক্ষিণ পাশের তারাকান্দি ভাইদগাঁও, চর সৈয়দ ভাকুরী এবং উত্তর পাশের কাকনহাটি, সৈয়দ ভাকুরী ও দড়ি পাঁচাশী গ্রামের শত শত মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে তাদের ভরসা এই নড়বড়ে সাঁকো।
সাঁকোটির দক্ষিণ পাশে রয়েছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসা, ভাইদগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি অফিস, আদালত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার সদর হাট বাজার। এসব স্থানে যেতে এই সাঁকোই এলাকাবাসীর একমাত্র ভরসা।
জানা গেছে, প্রতি বছর ডিসেম্বর মাসে জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসায় ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সময় হাজার হাজার মানুষের যাতায়াতের সুবিধার্থে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে নদীর ওপর অস্থায়ী এই সাঁকোটি নির্মাণ করে। পরবর্তীতে এলাকাবাসী নিজেরাই এটি মেরামত করে সারা বছর ব্যবহার করে থাকেন।
ভাইদগাঁও গ্রামের বাসিন্দা গোপালচন্দ্র বিশ্বাস বলেন, এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ করা হলে নদীর দু’পাড়ের ছয় গ্রামের মানুষের চলাচলের দুর্ভোগ লাঘব হবে। একই সঙ্গে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
একই গ্রামের গৃহবধূ নিলুফা বেগম জানান, সাঁকোটি পাকা না থাকায় আমাদের ছেলে-মেয়েদের স্কুল-কলেজে যেতে অনেক সময় ঘুরে যেতে হয়। আবার কোনো মুমূর্ষু রোগীকে হাসপাতালে নিতে হলে দুই থেকে তিন কিলোমিটার বেশি পথ পাড়ি দিতে হয়। এখানে একটি পাকা ব্রিজ হলে আমাদের অনেক কষ্ট কমে যাবে।
ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফা বলেন, এখানে ব্রিজ নির্মাণের জন্য সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন এবং ফখরুল ইমামের সময় উপজেলা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে জায়গা পরিমাপ করা হয়েছিল এবং ব্রিজ নির্মাণের আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু পরে আর কাজ শুরু হয়নি। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হোক। বর্তমান সংসদ সদস্যের মাধ্যমে বিষয়টি বাস্তবায়নের জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, সাঁকোটির দু’পাশে যদি সংযোগ সড়ক থাকে, তাহলে জরুরি ভিত্তিতে আবেদন করলে ব্রিজ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)