শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » গাজিপুর » আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রথম পাতা » গাজিপুর » আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
রবিবার ● ৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

--- মুহাম্মদ আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাসুদেবপুর বলখেলা বাজারে আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানায় রমজানের ১৭তম দিন শনিবার (৭ মার্চ) বাদ আছর পারিবারিক কবর যিয়ারত, বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জজ কোর্টের জিপি ও গাজীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সোলাইমান দর্জি।
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানার জমিদাতা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেনের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, গণপূর্তের সাবেক অফিসার আলহাজ্ব মোঃ মহসিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হানিফ, সাবেক উপজেলা শিক্ষা অফিসার হাজী মোঃ নূরুল আমিন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী সাকিল, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন আর্মি, ওই মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম ও বলখেলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান ইমাম মুফতি মোঃ সিরাজুল ইসলাম, হাফেজ অলিউল্লাহ প্রমুখ।
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানার জমিদাতা ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ লোকমান হোসেন মাদ্রাসায় দান করার ফজিলত সমন্ধে বলেন, ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায়। সেই কাজ যদি হয় মসজিদ-মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই। কারণ, মসজিদ মাদ্রাসায় দান করা সদকায়ে জারিয়ার অংশ। কেউ যদি মসজিদ নির্মাণে অর্থ দান করেন তাহলে যতদিন এই মসজিদ চলমান থাকবে, যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে ততদিন ওই দাতা ব্যক্তির আমলনামায় সওয়াব লেখা হবে। এমনকি তিনি মৃত্যুর পরও সওয়াব পেতে থাকবেন। এমনিভাবে কেউ যদি মাদ্রাসায় দান করেন, যতদিন ওই মাদ্রাসা চালু থাকবে, মাদ্রাসায় কোরআন হাদিসের পাঠ দান চালু থাকবে, ততদিন ওই দাতা ব্যক্তির আমলনামায়ও নেকি লেখা হতে থাকবে।
রাসুল (সাঃ) বলেন, ‘মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে তিনটি জিনিস বাকি থাকে ১. সদকায়ে জারিয়া; ২. এমন ইলম ও জ্ঞান; যা দ্বারা মানুষ উপকৃত হয় ৩. নেক সন্তান, যে তার পিতামাতার জন্য দোয়া করবে।’ (মুসলিম : ৪৩৫, ৪৩১০)।

রাসুল (সাঃ) বলেন, ‘যে মানুষকে ইলম শিক্ষা দিল, এ ইলম অনুযায়ী আমলকারীর সমপরিমাণ নেকি তার আমলনামায়ও যুক্ত হতে থাকবে। অথচ তাদের কারও সওয়াবে কোনো কমতি হবে না।’ (ইবনে মাজা : ২৪০)।
হজরত উসমান (রাঃ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, যে নিজে কোরআন শিক্ষা করে ও অন্যকে শিক্ষা দেয়।’ (বুখারি : ৫০২৭)।
সুতরাং কেউ যদি দরিদ্র ছাত্রদের জন্য মাদ্রাসা ভবন নির্মাণ, কিতাব-পত্র দান ও এসব আনুষঙ্গিক বিষয়ে অর্থ খরচ করে তাহলে মৃত্যুর পর কবরে শুয়েও এসবের দ্বারা অর্জিত সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে।
এমতাবস্থায় আপনাদের দান অনুদানের একটি অংশ অত্র মাদ্রাসা, এতিমখানায় প্রদান করে সদকায়ে জারিয়ার কাজে এগিয়ে আসার জন্য আপনাদের নিকট আকুল আবেদন করছি। যোগাযেগঃ- ০১৭১২ ৩৬৬৪৫৩।
উল্লেখ্য, ২০২১ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিলে কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের বাসুদেবপুর বলখেলা বাজারে ৯ শতক জমিতে মনোরম পরিবেশে আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসা ও এতিমখানার যাত্রা শুরু হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)