শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
রবিবার ● ৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে খাগড়াছড়ি পৌর ঈদগাহ মাঠে মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
এসময় খাগড়াছড়ি জেলার ১১ দলীয় জোটের বিভিন্ন উপজেলা থেকে আগত দলের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
বিশিষ্টজনদের নিয়ে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী।
তিনি তাঁর বক্তব্যে পবিত্র রমজান মাসের মাহাত্ম্য ও রোজার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাস। আল্লাহ তাআলা এই মাসে রোজাকে ফরজ করেছেন, যাতে মানুষ সংযম ও ধৈর্যের মাধ্যমে প্রকৃত ঈমানদার হিসেবে গড়ে উঠতে পারে। রোজা শুধু পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি মানুষের ভেতরে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিক গুণাবলি জাগ্রত করার মাধ্যম। এই পবিত্র মাসে কোরআন নাজিল হয়েছিল মানবজাতির পথপ্রদর্শক হিসেবে। তাই প্রতিটি মুসলমানের কর্তব্য রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করা।
খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ মো. আব্দুল মোমেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী। তিনি দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামী আন্দোলনকে আরও সংগঠিত করার আহ্বান জানান এবং সারাদেশে জামায়াতের তৃণমূল পর্যায়ের কার্যক্রম জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।
তিনি সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, “এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার জোয়ার ছিল ব্যাপক। কিন্তু ভোট ইঞ্জিনিয়ারিংয়ের কারণে আমরা জিততে পারিনি।” তিনি নির্বাচনী অনিয়মের তীব্র সমালোচনা করে বলেন, জনগণের রায় যদি সঠিকভাবে প্রতিফলিত হতো তাহলে ফলাফল ভিন্ন হতো। দলের নেতাকর্মীদের হতাশ না হয়ে আরও সংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও বান্দরবান জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা এস এম আব্দুস সালাম আজাদ সমাবেশে বক্তব্য রাখেন। তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষায় ইসলামী মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেন।
উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর খাগড়াছড়ি সভাপতি আব্দুস সাত্তারসহ জোটের অন্য নেতৃবৃন্দ।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)