শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
প্রথম পাতা » চট্টগ্রাম » অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল
রবিবার ● ৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপরাধ দমনে কোনো ছাড় নয়, দলমত নির্বিশেষে জিরো টলারেন্স : প্রতিমন্ত্রী মীর হেলাল

--- চট্টগ্রাম, ০৮ মার্চ, ২০২৬ :: সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্ট করে বলেছেন, অপরাধের সাথে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না, এমনকি তিনি নিজ দলের নেতা-কর্মী হলেও আইনের আওতায় আনা হবে।
আজ রবিবার ৮ মার্চ বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মীর হেলাল এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, চাঁদাবাজি ও দখলবাজি রোধে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে দলীয় পরিচয়ের চেয়ে অপরাধীকে আইনের আওতায় আনাই আমাদের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছি বলে জানান সরকারের প্রতিমন্ত্রী মীর হেলাল।
চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, বর্তমানে দ্রব্যমূল্যসহ অনেক কিছুই নিয়ন্ত্রণে রয়েছে, যা প্রশাসন ও সরকারের একটি বড় সফলতা। পবিত্র ঈদুল ফিতর এবং ঈদ-পরবর্তী সময়েও জনজীবন ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চট্টগ্রামকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সবশেষে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, একটি সমৃদ্ধ ও শান্তিময় জাতি গঠনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। চট্টগ্রামকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, আইনশৃঙ্খলা সভায় চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)