শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
সোমবার ● ৯ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কাঁচামাটিয়া নদী একসময় এলাকাবাসীর জীবিকা, পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ উৎস ছিল। কিন্তু দখল, দূষণ এবং নদীর বুকে চর জেগে ওঠার কারণে বর্তমানে নদীটি তার নাব্যতা ও প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে।
নদীটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি উপনদী। এর উৎসস্থল ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের পাশ দিয়ে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে। নদীটির দৈর্ঘ্য প্রায় ২৪ দশমিক ৮৭ কিলোমিটার এবং প্রস্থ প্রায় ১৩৮ মিটার। বক্রাকৃতির এই নদীটি ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবে মেঘনা নদীতে পতিত হয়েছে।
স্থানভেদে নদীটি ভিন্ন নামে পরিচিত। ঈশ্বরগঞ্জ অংশে এটি কাঁচামাটিয়া এবং নান্দাইল অংশে নরসুন্দা নামে পরিচিত। ঈশ্বরগঞ্জ অংশে নদীর মোট জমির পরিমাণ প্রায় ২০৮ দশমিক ০১৮২ একর। তবে নদীর দুই পাড়ে স্থানীয় প্রভাবশালীরা স্থাপনা নির্মাণ করে দখল করায় নদীর প্রস্থ দিন দিন সংকুচিত হয়ে অনেক জায়গায় খালে পরিণত হয়েছে।
একসময় খরস্রোতা এই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল হাট-বাজার ও জনপদ। নদীতে পালতোলা নৌকা চলাচল করত এবং মাঝিরা নদীপথে ধান, পাটসহ বিভিন্ন পণ্য পরিবহন ও বাণিজ্য করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নদীটি তার নাব্যতা হারিয়ে শ্রীহীন হয়ে পড়েছে। নদীর বুকে জেগে ওঠা চরে এখন চাষাবাদ হচ্ছে এবং দখল হচ্ছে নদীর জমি।
সরেজমিনে দেখা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ওপর নির্মিত নতুন ও পুরাতন ব্রিজের পাশেই ভ্যান ও ট্রাকভর্তি করে বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। শুধু এখানেই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন হাট-বাজারের পাশেও একই চিত্র দেখা যায়। এসব বর্জ্য নদীর তলদেশে জমে কাদায় পরিণত হওয়ায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে এবং দ্রুত ভরাট হয়ে যাচ্ছে নদীটি।
ঈশ্বরগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী আব্দুল জলিল জানান, তার বাড়ি কাকনহাটি গ্রামে কাঁচামাটিয়া নদীর তীরে। একসময় তিনি এই নদী থেকে রুই, কাতলা, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। শুধু তিনি নন, শত শত জেলে পরিবার এ নদী থেকে মাছ ধরেই সংসার চালাত। নদীটি মরে যাওয়ায় এখন জেলেদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে গেছে।
সোহাগী ইউনিয়নের সাহেবনগর গ্রামের প্রবীণ বাসিন্দা গিয়াস উদ্দিন (৭৫) বলেন, একসময় এই নদীর পানি দিয়ে আমরা শাকসবজি ও বোরো ধানের সেচ দিতাম। এখন নদী আর নদী নেই। দখল, দূষণ ও চর জেগে ওঠায় এটি মরা খালে পরিণত হয়েছে। নদীটির অস্তিত্ব রক্ষায় জরুরি ভিত্তিতে পরিমাপ করে খনন করা প্রয়োজন।
উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, কাঁচামাটিয়া নদী শুধু একটি নদী নয়, এটি এ অঞ্চলের মানুষের জীবিকা, পরিবেশ ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে নদীটি আজ অস্তিত্ব সংকটে পড়েছে। দ্রুত নদীটি জরিপ করে দখলমুক্ত করা এবং পরিকল্পিতভাবে পুনঃখননের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নদীতে বর্জ্য ফেলা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তা না হলে অচিরেই কাঁচামাটিয়া নদী মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, কাঁচামাটিয়া নদী সংস্কারের মতো সক্ষমতা উপজেলা প্রশাসনের নেই। তবে নদীটি পুনরুদ্ধারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে জানানো হবে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)