শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
প্রথম পাতা » চট্টগ্রাম » ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
শুক্রবার ● ৫ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল

ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: পবিত্র ঈদুল আযহা আমেজ ভাগাভাগি করে নিতে এবং রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর ইউনিয়নের তৃণমূলের মানুষের খোঁজখবর রাখতে ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিশিষ্ট যুবনেতা ইমরুল হাসান তালুকদার।

আজ ৪ জুন বৃহস্পতিবার বিকেলে ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডবাসীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও ঈদ পুনর্মিলনী সভায় মিলিত হন তিনি। এ সময় ইসলামপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ ও জনপ্রিয় এই যুবনেতাকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখার জোর দাবি জানান। স্থানীয়দের মতে, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুখে-দুঃখে ইমরুল হাসান সবসময় পাশে থাকেন।

১নম্বর ওয়ার্ডে আয়োজিত এই ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ফরিদ বিন আলী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন তালুকদার, ছাত্রনেতা রুবেল, রিফাত ও হাসান। এছাড়া ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাজ্জাদ এবং সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ,

অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা ইকবাল, বখতিয়ার, কাজল ও খোকা। পাশাপাশি ইউনিয়ন যুবদল নেতা সাজ্জাদ, অলি, দিলীপ কুমারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে যুবনেতা ইমরুল হাসান ১নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও যেকোনো পরিস্থিতিতে ইসলামপুর ইউনিয়নের জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সাধারণ মানুষও তাকে আগামী দিনে ইউনিয়নের কাণ্ডারি হিসেবে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)