শুক্রবার ● ৫ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল
টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল
![]()
রাঙামাটি জেলা প্রতিনিধি :: রাঙামাটির রাজস্থলী উপজেলার শফিপুর সরকারি কবরস্থানের ৪০ বছরের পুরাতন গাছ ৭ লক্ষ টাকায় টেন্ডারবিহীন বিক্রির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের বসতভিটা দখল করে নিয়েছে উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স। দখলের পর প্রিন্স ওই ঘর শফিপুর গ্রামের আউয়াল মাস্টার ও তার মেয়ের জামাইকে বুঝায় দিয়ে ২ ঘরে ৫-৭ জন মহিলা বসায় পাহারা দিচ্ছে। দখলকৃত ঘর আউয়াল মাস্টারের বসবাসরত বাড়ি থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে।
ভুক্তভোগী সাংবাদিক মো. রিয়াজ উদ্দীন রানা জানান, শফিপুর সরকারি কবরস্থানের ৪০ বছরের পুরাতন বড় বড় গাছ প্রিন্স ও তার “পকেট কমিটি” টেন্ডার ছাড়াই ৭ লক্ষ টাকায় বিক্রি করে দেয়। এই সরকারি সম্পদ লুটের সংবাদ তিনি প্রকাশ করেন। সংবাদ প্রকাশের পর প্রশাসন নড়েচড়ে বসে তদন্তের আশ্বাস দেয়।
কিন্তু সংবাদের প্রতিশোধ নিতে প্রিন্স গত বুধবার ৩/০৬/২০২৬ দিবাগত রাত আনুমানিক ২ থেকে ৩ টায় ৩০-৪০জন সন্ত্রাসী নিয়ে সাংবাদিকের বসতভিটা দখল করে। দখলের পর প্রিন্স নিজে ঘরে না থেকে স্থানীয় আউয়াল মাস্টার ও তার মেয়ের জামাইকে ঘর বুঝায় দেয়।
ভুক্তভোগীর মা বীর মুক্তিযোদ্ধার স্ত্রী মোছাঃ রেজিয়া বেগম অভিযোগ করেন, প্রিন্স আমার মূল বসতঘর, লাগোয়া রান্নাঘর এবং রাস্তার অপর পার্শ্বে বসবাসের উদ্দেশ্যে নির্মিত নতুন ছোট ঘর - মোট ২টি স্থাপনা আউয়াল মাস্টার ও তার মেয়ের জামাইকে বুঝায় দিছে। এখন ওরা দুই ঘরের ভিতর ৫-৭ জন করে মহিলা রাখছে পাহার জন্য। যাতে আমরা ঘরে ঢুকতে না পারি।
ভুক্তভোগী আরও জানান, তারা বীর মুক্তিযোদ্ধা নেয়ামত আলীর পরিবার। হামলাকারীরা ৫ বছরের শিশুসহ নারীদের মারধর করে ঘর থেকে বের করে দেয়। মূল বসতঘর হইতে বিদ্যুতের প্রিপেইড মিটার, টিভি, ফ্যান, মুক্তিযোদ্ধা সনদপত্র এবং নতুন ঘর হইতে নির্মাণ সামগ্রী লুট করে নেয়।
এর আগেও ৯৯৯ কল করলে পুলিশ এসে কাজ বন্ধ করতে বলেছিল। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর তারা পুনরায় কাজ শুরু করে। গত ২৭/১০/২০২০ তারিখে চন্দ্রঘোনা থানার জিডি নং৮৯৬/২০২২ এর মুচলেকা ভেঙে তারা এই ডাকাতি করেছে- বলেন ভুক্তভোগী।
চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ বলেন, ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি। মামলা রেকর্ড করা হবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সরকারি কবরস্থানের ৭ লাখ টাকার গাছ লুটের সংবাদ লিখায় যদি রাজস্থলী উপজেলায় সাংবাদিক ও মুক্তিযোদ্ধার বসতভিটা দখল হয়, আর দখলকৃত ঘরে মহিলা দিয়ে পাহারা বসায়, তাহলে আইন আছে নাকি প্রিন্সের আইন চলে?
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।





মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা