রবিবার ● ৭ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন রাঙামাটির বিএনপি নেতাদের সঙ্গে ঢাকায় সভা করবেন। সভায় জেলা বিএনপির পাঁচ শীর্ষ নেতাসহ ১০ উপজেলা ও দুই পৌরসভা বিএনপির মোট ৪১ নেতা অংশ নেবেন।
আগামীকাল সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ সভা হবে। সভায় রাঙামাটি জেলা বিএনপির সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ পাঁচজন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
পাশাপাশি জেলার ১০ উপজেলা ও দুই পৌরসভা বিএনপির প্রতিটি ইউনিটের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে নিয়ে মোট ৪১ জন নেতাকে সভায় অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে।
তবে এ সভায় রাঙামাটির সংসদ সদস্য, সদ্য পদত্যাগী মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, কেন্দ্রীয় কমিটির সহ-উপজাতিবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) মনীষ দেওয়ান এবং সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনিস্বপন দেওয়ানকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।
এ বিষয়ে আজ রবিবার সন্ধ্যায় পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল গণমাধ্যমকে বলেছেন, ‘জেলা ও উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে নেতারা কথা বলতে চান। বর্তমানে সংসদ অধিবেশন চলমান থাকায় আমার পক্ষে রাঙামাটি যাওয়া সম্ভব হচ্ছে না। তাই তারাই নিজ উদ্যোগে ঢাকায় আসছেন।’
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন বলেছেন, ‘কেন্দ্রের পক্ষ থেকে রাঙামাটির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে জেলা বিএনপির ‘সুপার ফাইভ’ এবং উপজেলা ও পৌর বিএনপির ‘সুপার থ্রি’ নেতাদের নিয়ে সাংগঠনিক বিষয়ে মতবিনিময়ের জন্য ডাকা হয়েছে। সেখানে গেলেই বুঝতে পারব কী বিষয়ে আলোচনা হবে। সম্ভবত সাংগঠনিক কার্যক্রমে গতি বাড়াতেই এ সভার আয়োজন করা হয়েছে।’
অন্যদিকে দীপেন দেওয়ানের অনুসারী জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম পনির বলেছেন, ‘এই সময়ে দলের এমপিসহ রাঙামাটির কেন্দ্রীয় দুই নেতাকে বাদ দিয়ে কথিত ‘সুপার ফাইভ’ ও ‘সুপার থ্রি’ নেতাদের নিয়ে সভা করলে দলের ঐক্য ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিভেদ বাড়তে পারে। এত নেতাকে ঢাকায় ডাকার পরিবর্তে তিনি নিজেই রাঙামাটি যেতে পারতেন।





ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত