বুধবার ● ১১ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এবার একটি বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে উপজেলার উরকিরচর ইউনিয়নের ২ নম¦র ওয়ার্ডে আবুরখীল গ্রামের সংঘরাজ বৌদ্ধ বিহারে এই অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া যায়। এর আগেই গত সোমবার উপজেলার ডাবুয়া ই্উনিয়নের একটি হিন্দু বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ঘটনার সুত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা নন্দলালের বাড়িতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন, ওই গ্রামের ৩ নম্বার ওয়ার্ডের আষ্কিত মিত্র ও নন্দরাম। এই ঘটনায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগের ঘটনার বিষয়ে বিহারের অধ্যক্ষ শ্রদ্ধাপাল ভিক্ষু জানান, প্রতিদিনের মতো রাতে আমি ঘুমিয়ে পড়ি। রাত ৪ টার দিকে বিহারে সবদিকে ধোয়ায় অন্ধকার হয়ে পড়লে। দরজা খুলে বাহির হয়ে দেখি বিহারে আগুন জ¦লছে। পরে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে অনেক কিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণ করতে না পারলে সব পুড়ে যেত। তিনি দাবি করেন এটি পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাতে বিহারের দরজার বারি দেয়। আমি কে জানতে চাইলে তারা দ্রুত পালিয়ে যায়। এরপর রাতে ৪টার দিকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে ঘটনার বিষয়টি জানতে পারে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান থানার উপপরিদর্শক এসআই মো. মামুন। ঘটনার বিষয়ে জানতে চাই রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি দুর্ঘটনা। আমাদের ধারনা বিড়ি সিগারেটের থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি আমরা তদন্ত কওে দেখছি।





চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত