শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ জুন ২০২৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
বুধবার ● ১১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

--- ফটিকছড়ি প্রতিনিধি :: ফটিকছড়িতে জবাই করা কুরবানির পশুর চামড়ার ন্যায্য দাম না পেয়ে হালদা নদীর শাখা তেলপারি খালে ফেলা হয়েছে। পচনধরা এসব গলিত চামড়ায় তেলপারি খালসহ হালদা নদীর মারাত্মক দুষণের সৃষ্টি হচ্ছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তির বিরুদ্ধে ফটিকছড়ি থানায় পরিবেশ আইনে মামলা রুজু করেছে পরিবেশ অধিদপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রোসাংগিরী তেলপারই খাল সরাসরি হালদার সাথে মিলিত হওয়া একটি খাল। পশুর চামড়া ব্যবসায়ীরা উপযুক্ত দাম না পাওয়ায় শত শত পশুর চামড়া এ খালে ছুড়ে ফেলা হয়েছে। এর কারণে পশুর চামড়া ও বর্জ্যে পরিবেশ দূষিত হয়ে পড়ে। স্থানীয়রা এমন অবস্থা দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীকে অবগত করান। পরে উনি রোসাংগিরী ইউপি চেয়ারম্যানকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলার পর ৫/৬ জন শ্রমিক সাড়ে ৩ ঘণ্টা কাজ করার পর প্রায় ৬ শতাধিক পশুর গলিত চামড়া মাটিতে গর্ত করে পুঁতে রাখা হয়।

এ ব্যাপারে, হালদা বিশেষজ্ঞ প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া জানান, “পশুর চামড়া ও বর্জ্য পচে হালদার পানির সাথে মিশে যাওয়ার নদীর পানি দূষিত ও বিবর্ণ হয়ে পড়েছে। গণসচেতনতা সৃষ্ট ও প্রশাসনিক ভাবে এটির সুরাহা করা না গেলে হালদার পানিতে অক্সিজেন হ্রাস ও অ্যামোনিয়া প্রডিউস হয়ে মাছ ও জীব-বৈচিত্র্য মারা যাবে।”

তিনি আরো জানান, “হালদা নদী সংযুক্ত খাল ও ছড়া কিংবা নদীতে বর্জ্য না ফেলতে বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর পরেও বর্জ্যের সাথে চামড়াও ছুড়ে ফেলা হয়েছে। যাহা অত্যন্ত দুঃখজনক।

এদিকে পশুর পচনধরা গলিত চামড়া হালদা নদীতে পতিত হওয়ার খবর পেয়ে আজ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যদের একটি দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বিষয়টির সত্যতা পান এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন সাংবাদিকদের জানান, সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টির সত্যতা পেয়েছেন। এ ঘটনায় তিনি মঙ্গলবার নিজেই বাদী হয়ে ফটিকছড়ি থানায় অজ্ঞাতনামা ১০-১২ জন দোষী ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে একটি মামলা করেছেন বলে জানান।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোজাম্মেল হক চৌধুরী জানান, পরিবেশ অধিদপ্তরের এই পদক্ষেপের বিষয়ে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গতকাল থেকেই সার্বক্ষণিক তদারকি করছেন এবং চট্টগ্রাম অফিসকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, তেলপারী খালটি রাউজানে গিয়ে হালদা নদীর সাথে মিলিত হয়েছে।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)