শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী শ্রুতি পালের মৃত্যুর ঘটনায় তানভীর হোসেনকে জড়িয়ে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের বিরুদ্ধে চলমান প্রচারণার প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্ত তানভীরের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে মিরসরাই প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তানভীরের পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তানভীরের মেজ বোন নাবিলা আক্তার। এ সময় তিনি বলেন, একটি সড়ক দুর্ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে শ্রুতি পালের পরিবার আমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভিন্ন অভিযোগ তোলে। তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তানভীর হোসেন ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তানভীর চট্টগ্রাম কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে তানভীরের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, কোনো ধরনের মেডিক্যাল রিপোর্ট বা প্রতিবেদন বা বৈজ্ঞানিকো প্রমাণ ছাড়াই তানভীরের বিরুদ্ধে শ্রুতিকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা এ ধরনের অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তানভীরের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘী ইউনিয়নে। সে ঐ ইউনিয়নের বৈতিয়ারা গ্রামের মৌলবী বাড়ির মৃত এবাদত হোসেনের পুত্র। অপরদিকে নিহত শ্রুতি পাল ফেনী টিচার্স অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের বিএড দ্বিতীয় বর্ষে ছাত্রী। তিনি চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার হোমিও চিকিৎসক টিটু পালের মেয়ে।

পরিবারের সদস্যরা বলেন, একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তানভীরকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে। এতে আমরা চরম মানসিক, সামাজিক ও পারিবারিক চাপে রয়েছি।

তারা আরও বলেন, বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তাই তদন্ত শেষ হওয়ার আগেই কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা ন্যায়বিচারের পরিপন্থী। প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের ওপর আস্থা রেখে তারা নিরপেক্ষ, স্বচ্ছ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে বলা হয়, তারা শ্রুতি পালের মৃত্যুর সুষ্ঠু বিচার চান। তবে বিচার যেন তথ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়ার ভিত্তিতে হয় এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত ৭ জুন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরের উত্তর বাইপাস এলাকায় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন শ্রুতি পাল। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এ ঘটনায় পরবর্তীতে তার পরিবার তানভীর হোসেনের বিরুদ্ধে ধর্ষণ ও পরিকল্পিত হত্যার অভিযোগ উত্থাপন করলে পুলিশ তাকে ও তার এক বন্ধুকে গ্রেপ্তার করে। বর্তমানে মামলাটি তদন্তাধীন বলে জানা গেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)