বৃহস্পতিবার ● ১১ জুন ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
![]()
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাছুম বিল্লাহ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রাত পোনে দুইটার দিকে আটক করেছে ডিবি পুলিশ।
আটক মাছুম বিল্লাহ পূর্ব চাঁদকাঠি এলাকার আবুল কালাম আজাদের ছেলে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার ২ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। থানা সূত্রে জানা গেছে, মাছুম বিল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে ঝালকাঠি বড় বাজারে ব্যবসায়ীদের বিক্ষোভ
ঝালকাঠি:: ঝালকাঠি পৌর শহরের কালীবাড়ি সড়ক সংলগ্ন বড় বাজারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ও মো. ইশতেহাক কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানকে কেন্দ্র করে সেখানকার ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বিক্ষোভ করেছে।
বুধবার সকাল ১১টায় বাজারের ভিতরে দু’পাশের ফুটপাত থেকে দোকানীদের পণ্য সরিয়ে নিতে বলা হলে পুরো বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোকানদাররা রাস্তায় নেমে এসে প্রতিবাদ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। ঘটনার সময় সোখানে ক্রেতা সাধারন যারা ছিলেন তাদের কাছ থেকে জানা গেছে, বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতেছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের দু’জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট। হটাৎ করেই একজন ব্যবসায়ী ছোটো মাইক হাতে নিয়ে উপস্থিত অন্যান্য ব্যবসায়ীদের উদ্দেশে ঘোষনা দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেন। এর পরপরই বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বাজারের প্রধান প্রবেশপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। ব্যবসায়ীরা বলছেন যার যার দোকানের সামনে মারামাল রেখে তারা পন্য বিক্রি করেন। তারা পৌরসভাকে খাজনা পরিশোধ করেন। কিন্তু জেলা প্রসাসন জায়গা খালী করতে বললে তাদের মালামাল রাখার জায়গা থাকেনা।





ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে