শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ

--- নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার ১৩ নং পানিউমদা ইউনিয়নে সরকারি একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নথিপত্র ও সাইনবোর্ডে বড়গাঁও গ্রামের নামে রাস্তা উন্নয়নের কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেই রাস্তা নির্মাণ করা হয়েছে পাশের বড়চর গ্রামে। প্রায় ৭১ লাখ ৬২ হাজার টাকার এই প্রকল্পে বড়গাঁও গ্রামের নাম ব্যবহার করে অন্য এলাকায় কাজ সম্পন্ন করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, পানিউমদা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়গাঁও গ্রামের দক্ষিণ পাড়ার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা রাস্তা নির্মাণের। সেই অনুযায়ী ‘বড়গাঁও দক্ষিণ টিলা-ইমাম চা বাগান’ সড়ক উন্নয়ন নামে ১ কিলোমিটার দীর্ঘ একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের সাইনবোর্ড ও নথিপত্র অনুযায়ী, প্রায় ৭১.৬২ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রকল্পটির অর্থায়ন করেছে Islamic Development Bank এবং বাংলাদেশ সরকার।
তবে সরেজমিনে দেখা যায়, বড়গাঁও গ্রামে ওই প্রকল্পের কোনো কাজই হয়নি। বরং বড়গাঁও গ্রামের নাম ব্যবহার করে পাশের বড়চর গ্রামের একটি রাস্তায় কাজ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি নথিতে বড়গাঁও গ্রামের কাজ সম্পন্ন দেখিয়ে প্রকৃতপক্ষে অন্য এলাকায় কাজ করা হয়েছে, যা স্পষ্ট জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের শামিল। তাদের অভিযোগ, এ ঘটনার সঙ্গে বিগত সময়ের কয়েকজন প্রভাবশালী জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতার যোগসাজশ রয়েছে।
বড়গাঁও গ্রামের একাধিক বাসিন্দা বলেন, “আমাদের গ্রামের নামে বরাদ্দ হওয়া বাজেট অন্য এলাকায় ব্যয় করা হয়েছে। কাগজে-কলমে কাজ শেষ দেখানো মানে আমাদের গ্রামের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা।”
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-১ সংসদীয় আসন-এর সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
গ্রামবাসীর দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বড়গাঁও গ্রামে নতুন করে রাস্তার কাজ শুরু করা হোক।
নবীগঞ্জে কথা কাটাকাটি নিয়ে সংঘর্ষ
নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে টমটম চালক ও এক পথচারীর মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য সেজলু মেম্বারসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
বুধবার (১১ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদপুর গ্রামের লিটন নামে এক পথচারীর সঙ্গে মিনাজপুর গ্রামের এক টমটম চালকের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিকেলের দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আউশকান্দি এলাকার ইউপি সদস্য সেজলু মেম্বারসহ অন্তত ৫ জন আহত হন বলে জানা গেছে।
ঘটনার পর সন্ধ্যার দিকে এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা হস্তক্ষেপ করে বিষয়টি মীমাংসা করে দেন।
এ ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।





সকল বিভাগ এর আরও খবর

বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের  চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয়
কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)