শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

--- রাঙামাটি :: রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও আবাসিক হলসমূহে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল ১০টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ হতে বঙ্গবন্ধু ম্যুরাল পর্যন্ত এক শোক র‌্যালীতে অংশগ্রহণ করেন।
এরপর ক্যাম্পাসে অবস্থিত অস্থায়ী শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাস্বরূপ পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এছাড়াও বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালক প্রফেসর ড. সেলিনা আখতার, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগ, প্রক্টর (ভারপ্রাপ্ত), হিসাব বিভাগ, প্রভোস্ট (ছাত্রী হল), সহকারী প্রভোস্ট (ছাত্র হল), পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস শাখা, যানবাহন শাখা, রাবিপ্রবি শিক্ষক সমিতি, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন।
এরপর “একুশের চেতনায় বর্ণ, বর্ণে বর্ণে সম্প্রীতি” স্লোগানে শিক্ষার্থীদের উদ্যেগে আয়োজিত বই মেলা ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে এক আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার এবং বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং অনুষ্ঠানটি সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) ও রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি মাহবুব আরা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনার সভার শুরুতে ভাষার শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. নিখিল চাকমা, পরিচালক (হিসাব) মোঃ মনিরূজ্জামান, রাবিপ্রবি শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও সিএসই বিভাগের চেয়ারম্যান আহমেদ ইমতিয়াজ, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ছাত্রী হলের প্রভোস্ট মোহনা বিশ্বাস, রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মহিম আল মহিউদ্দিন এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ কামাল হোসেন।
আলোচনা সভায় ভাইস চ্যান্সেলর ভাষা আন্দোলনের পটভুমি, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রসহ সর্বস্থরে বাংলাভাষার চালুকরণ এই নীতিতে বিশ্বাসী ছিলেন এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা করার জন্য বলেছেন। বক্তব্যে তিনি আরো বলেন, বাংলাদেশ এখন পুরো পৃথিবীতে উন্নয়নের বিস্ময়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সুজলা সুফলা, শস্য,শ্যামলা থেকে শুরু করে প্রযুক্তিক্ষেত্রে উন্নত করার জন্য প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিনত হবে।

আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভাইস চ্যান্সেলর।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)