শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ মার্চ ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
সোমবার ● ১৬ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার

---উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় দুই কোটি টাকার একটি সড়ক সংস্কার ও নির্মাণ কাজে পুরাতন ইটসহ নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার মাইজবাগ বাজার থেকে নবাবগঞ্জ বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজের সিডিউল অমান্য করার অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে করে সরকারি বিপুল অর্থ ব্যয়ের পরও সড়কটির স্থায়িত্ব ও মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ বাজার থেকে নবাবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ৪ হাজার ৩২০ মিটার সড়ক সংস্কার ও নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকা। প্রকল্পের আওতায় ২২৭ মিটার প্যালাসাইডিং ও একটি ইউ ড্রেন নির্মাণেরও কথা রয়েছে। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বিবি এন্টারপ্রাইজ।
স্থানীয়দের অভিযোগ, কাজের নির্ধারিত সিডিউল ও মানদণ্ড অনুসরণ না করে ঠিকাদার নিজের মতো করে নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করছেন। বিশেষ করে রাস্তার দু’পাশের এজিংয়ে পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে, যা সড়কের মান ও স্থায়িত্বের জন্য ক্ষতিকর বলে মনে করছেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এবং ঠিকাদারের লোকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে।
স্থানীয় বাসিন্দা নয়ন মিয়া বলেন, রাস্তার দু’পাশের এজিংয়ে পুরাতন ইট ব্যবহার করতে দেখে আমরা ঠিকাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, প্রতি লাখ ইটের মধ্যে প্রায় ৪০ হাজার ইট পুরাতন ব্যবহার করা হবে। এতে রাস্তার মান ঠিক থাকবে কি না তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।
স্থানীয়দের আরও অভিযোগ, উপজেলা এলজিইডি অফিসের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করেই ঠিকাদার নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কাজ করছেন। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।
এ বিষয়ে মেসার্স বিবি এন্টারপ্রাইজ এর প্রতিনিধি রাসেল মিয়া বলেন, উপজেলা এলজিইডি অফিসকে অবহিত করেই পুরাতন ইট ব্যবহার করা হচ্ছে।
তবে উপজেলা এলজিইডি অফিসের তদারকির দায়িত্বে থাকা কার্য সহকারী রেজাউল করিম বলেন, রাস্তার দু’পাশের এজিংয়ে পুরাতন ইট ব্যবহারের কোনো সুযোগ নেই। পুরাতন ইটগুলো ভেঙে খোয়া হিসেবে রাস্তায় ব্যবহার করার কথা রয়েছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী মোজাম্মেল হোসেন বলেন, রাস্তা নির্মাণ কাজে সিডিউল বহির্ভূত বা নিম্নমানের কোনো উপকরণ ব্যবহারের সুযোগ নেই। কোথাও এমন অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)