শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » হেফাজত আমীরের সাথে সাক্ষাৎ করলেন শাহাজাহান
প্রথম পাতা » চট্টগ্রাম » হেফাজত আমীরের সাথে সাক্ষাৎ করলেন শাহাজাহান
বৃহস্পতিবার ● ১০ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হেফাজত আমীরের সাথে সাক্ষাৎ করলেন শাহাজাহান

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির নেতা শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী। তিনি সেবামূলক দাতা সংস্থা এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান।
মঙ্গলবার (৮ জুলাই) আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে সৌজন্য সাক্ষৎ করেন।
এসময় তিনি আমীরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার বিষয়টি হেফাজত আমীরকে অবহিত করে দোয়া চান।
কওমী ঘরানার জনপ্রিয় এ নেতা শেখ শাহাজাহান উপজেলার সামগ্রিক উন্নয়ন ও ইসলামি মূল্যবোধভিত্তিক নেতৃত্বর বিষয়ে আমীরকে অবহিত করেন। বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে ভবিষ্যৎ নেতৃত্বে ইসলামি চেতনার গুরুত্ব জনগণের প্রত্যাশা ও অংশ গ্রহণ বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে সাংবাদিকদের শেখ শাহাজাহান বলেন, ‘জনগণের প্রত্যাশা একটি সৎ, ন্যায়ের পথে অটল এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ নেতৃত্ব। আমি সেই চেষ্টাই করবো।’
তিনি দাবী করেন, ‘সুন্দর উপজেলা গড়তে হলে ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা, তরুণ সমাজ এবং রাজনীতিকদের মধ্যে সেতুবন্ধন গড়তে চাই। সমাজে নৈতিক অবক্ষয় এ নেতৃত্ব খুবই জরুরি।’
তিনি উপজেলার উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, দারিদ্র্য বিমোচন ও যুব সমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে হেফাজতের সক্রিয় সহযোগিতা চান। নৈতিক মূল্যবোধে অত্র উপজেলাকে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলায় রূপ দিতে তার চেষ্টার কথা বলেন। সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা চান।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েতী নাগরিক শেখ আহমদ হাসান আল গাল্লাব, হেফাজত আমীরের দৌহিত্র মুফতি মুহাম্মদ, ভূজপুর জামেয়া আবু বকর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা এম. নিজাম উদ্দিন ও ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব হাফেজ মো. সেলিম মাহমুদ প্রমুখ।
হেফাজত অধ্যুষিত উপজেলায় আসছে নির্বাচনে এই নেতা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপের অংশ হিসেবেই মূলত হেফাজত আমীরের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং তাঁর দোয়া চান।

ফটিকছড়িতে লোকালয়ে অজগর

ফটিকছড়ি :: চট্টগ্রামের ফটিকছড়িতে লোকালয় থেকে বিশাল এক অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে এটি বনে অবমুক্ত করা হয়।

বুধবার (৯ জুলাই) উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের আমানবাজার এলাকা থেকে এটি উদ্ধার হয়।
সাপটির দৈর্ঘ্য সাড়ে ৭ ফুট এবং বার্মিজ পাইতন প্রজাতির। যা বৃহদাকার, শক্তিশালী ও অ-বিষধর সাপ। এটি বিশেষভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বনজঙ্গলে দেখা মেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হারুয়ালছড়ি ইউনিয়নের পাশবর্তী বারোমাসিয়া সংরক্ষিত বনাঞ্চল থেকে অজগরটি লোকালয়ে এসে এক জেলের মাছের জালে আটকা পড়ে। পরে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারমাসিয়া বন বিট কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ কয়েকজন এসে সাপটি তাদের নিয়ন্ত্রণে নেন।
হাজারীখিল রেঞ্জ কর্মকর্তা শিকদার আতিকুর রহমান জানান, ‘প্রবল বর্ষণে চলতি বর্ষা মৌসুমে বিশালাকারের অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে আসে। সাপের জন্য বনের অভয়ারণ্য এলাকা নিরাপদ। সেখানে পোকা-মাকড়সহ বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে এরা সাচ্ছন্দ্য পায়। বনের পরিবেশের সাথে সহজে খাপ খেয়ে চলতে পারে; তাই এটি উদ্ধার করে বারমাসিয়া বনের গহীনে নিরাপদ স্থানে অবমুক্ত করেছি। যেটির দৈর্ঘ সাড়ে ৭ ফুট এবং এটি বার্মিজ পাইতন প্রজাতির। বন্যপ্রাণী সংরক্ষণে বনবিভাগ সবসময় তৎপর বলেও জানান তিনি।’

এদিকে, সম্প্রতি ৩৩ টি অজগর ছানা উপজেলার হাজারী খিল বন্যপ্রাণী অভয়ারন্যে অবমুক্ত করায় উপজেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই এটিকে কর্তৃপক্ষের হটকারী সিদ্ধান্তের অংশ হিসেবে দেখেছেন। বাসিন্দাদের দাবি- বর্ষায় এসব লোকালয়ে এসে জনমনে উৎকন্ঠা বাড়াবে। তার অংশ হিসেবে সাপ লোকালয়ে আসছে।

বারমাসিয়া গ্রামের বাসিন্দা মো.আজিজুর রহমান ক্ষোভ জানিয়ে বলেন, ‘এমনিতে ৩৩ অজগর ছানা সম্প্রতি বনে অবমুক্ত করে আমাদেরকে উৎকন্ঠায় রেখেছে। কর্তৃপক্ষ এটি মোটেই উচিত করেননি। তারমধ্যে এখন আবার বর্ষা নামার শুরুতেই গ্রামেগঞ্জে বড় অজগরও দেখা মিলছে। এটি বড়ই উৎকন্ঠা আর উদ্বেগের।’
ভিন্নমত পোষণ করেছেন প্রাণি ও পরিবেশ নিয়ে কাজ করেন যাঁরা। তারা বলেন প্রাণীদের অনকূল আবাসস্থল হলো গহীন বন-জঙ্গল। তারা সেখানে স্বাচ্ছন্দে বাস করেন। অবাধ বিচরণের জন্য তারা নিরাপদ নিরাপত্তা পেলে পরিবেশে অনন্য ভূমিকা এবং ভারসাম্য রক্ষা পাবে।
ফটিকছড়ি পরিবেশ সাংবাদিক সমিতির সভাপতি সোলায়মান আকাশ বলেন, ‘প্রাণীদের আবাসস্থল কোনভাবেই অনিরাপদ করা যাবে না। এমনটি হলে তারা খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে মানুষের ক্ষতি করতেই পারে। ফলে তাদের নিরাপদ পরিবেশে থাকতে দিন। এটাই হোক আমাদের অঙ্গিকার। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এটি খুবই গুরুত্বপূর্ণ ও অর্থবহ।’





চট্টগ্রাম এর আরও খবর

মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর
অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি
দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১
মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা  ইমরুল ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল
কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)