শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

--- ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে শয়নকক্ষ থেকে তাসনুবা আকতার চাঁদনী (১৮) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বদু তালুকদার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধু চাঁদনী ওই এলাকার সাইফুদ্দীনের স্ত্রী। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী, শ্বাশুড়- শ্বাশুড়ি ও ননদ পলাতক রয়েছে।
নিহত গৃহবধূর বাড়ি হাটহাজারী এলাকায় হলেও সে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর এলাকায় নানার বাড়ি থাকত।

জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদনী ও সাইফুদ্দিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ৫ মাস আগে পারিবারিক আলোচনার মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাশুড়-শাশুড়ীর সাথে ঝগড়া বিবাদ লেগে ছিল। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামীর সাথে বৃহস্পতিবার দুপুরে ঝগড়া হয়েছে।

নিহত গৃহবধুর নানা মো. আরিফুর রহমান মিয়া অভিযোগ করে বলেন, আমার মেয়ে মারা যাওয়ার পর নাতনিকে অনেক আদরে লালন পালন করে বিয়ে দিয়েছি। তাদের বিয়ে হয়েছে ৫ মাস হচ্ছে। বিয়ের পর থেকে তার স্বামী ও তার পরিবারের লোকজন তাকে প্রায় মারধর করতো। এখন আমার নাতনিকে মেরে লাশটি ওড়না দিয়ে ঝুলিয়ে দিয়ে তারা পালিয়ে গেছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)