শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১
শুক্রবার ● ১৩ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে রহস্যজনক মৃত্যু : দুই পর্যটকের লাশ উদ্ধার, নিখোঁজ-১

--- হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: গত ১১ জুন আলীকদমের শামুক ঝর্ণা দেখতে পর্যটক গ্রুপের ২২ জনের মধ্যে এক জনের লাশ ১২ জুন ভোর ৪টার সময় পাওয়া গিয়েছিলো ফরেস্ট অফিস ঘাটে। নিখোঁজ ছিলো ২জন। আজ শুক্রবার (১৩ জুন, ২০২৫) সকাল ১০টায় উপজেলার তৈন খাল এলাকার আমতলী ঘাট থেকে স্মৃতি আক্তার (২০) নামে নিখোঁজ হওয়া আরো একজনের লাশ থেকে উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মোঃ হাসান চৌধুরী শুভ (২৯) নামের একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মোঃ হাসান চৌধুরী শুভ ছিলেন ট্যুর গ্রুপের কো-হোস্ট। স্মৃতি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোঃ হাবিবুর রহমান ও রুপিয়া আক্তারের কন্যা। উদ্ধার হওয়া স্মৃতি আক্তার লাশ তাঁর সফরসঙ্গী পর্যটকরা শনাক্ত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৯/০৬/২০২৫ তারিখে ৩৩ সদস্যের একটি পর্যটক দল “ট্যুর এক্সপার্ট গ্রুপ” এর মাধ্যমে আলীকদমে আসে। এই ট্যুর গ্রুপের এডমিন ছিলেন বর্ষা আক্তার। ১১ জুন ৩৩ জনের দলটি দুটি দলে ভাগ হয়ে গত ১১ জন চলে যায় ক্রিসতং অভিযানে এবং ২২ জনের দলটি উপজেলার তৈন খাল এলাকার সামুক ঝিরি ঝর্ণা দেখতে যায়। ঝর্ণা দেখতে গিয়ে হঠাৎ বারী বর্ষনের ফলে পাহাড়ি ঝিরিতে প্রবল শ্রোতের সৃষ্টি হয়। আর এই পাহাড়ি শ্রোতের কবল পড়ে নিখোঁজ হয় তিন পর্যটক।
আলীকদম উপজেলা নির্বাহী অফিসার আব্দুলাহ আল মুমিন নিখোঁজ পর্যটকের খোঁজে উদ্ধার অভিযান অব্যহত রয়েছে। আলীকদম থানা সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া স্মৃতি আক্তারের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
৩জন পর্যটকের মৃত্যু কি শুধুই কাকতালীয়?
থানায় হাজির হওয়া পর্যটকরা জানিয়েছেন, ঝর্ণা দেখতে গিয়ে হঠাৎ বারী বর্ষনের ফলে পাহাড়ি ঝিরিতে প্রবল শ্রোতের সৃষ্টি হয়। আর এই পাহাড়ি শ্রোতের কবল পড়ে নিখোঁজ হয় তিন পর্যটক। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে নানা প্রশ্ন।
১. এডমিনের পূর্ব ইতিহাস ও রহস্য:
বিগত ২০২২ সালের ১২ আগস্ট আলীকদম উপজেলার তৈনখাল এলাকার সাইংপ্রা ঝর্ণা দেখতে গিয়ে মোহাম্মদ আতাহার ইসরাক রাফি নামে এক পর্যটকের মৃত্যু হয়েছিল। আশ্চর্যজনকভাবে, সে সময় রাফির স্ত্রী বর্ষা আক্তার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এই বর্ষা আক্তারই এবারের ৩৩ জনের ট্যুর গ্রুপের মূল অ্যাডমিন। প্রশ্ন উঠছে, কেন দুটি ঘটনাই বর্ষা আক্তারের গ্রুপের সাথে ঘটলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মন্তব্য করছেন, “আর কত লাশ চাই বর্ষা আক্তারের?
২. গাইডের অনুপস্থিতি:
থ¬ানায় উপস্থিত হওয়া ১৯ জন পর্যটকের দেওয়া ভাষ্য অনুযায়ী, ৩৩ জন পর্যটকের জন্য মাত্র একজন ট্যুরিস্ট গাইড ছিলেন, যার নাম সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। ঘটনার তিন দিন পরও সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা কেন থানায় হাজির হতে পারেননি, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
৩. বিবস্ত্র মরদেহ উদ্ধারের কারণ:
সবচেয়ে বেশি চাঞ্চল্য সৃষ্টি করেছে উদ্ধার হওয়া দুটি মরদেহের সম্পূর্ণ বিবস্ত্র অবস্থা। প্রশ্ন উঠছে, পাহাড়ি ঝিরি বা খালের প্রবল ¯্রােত থাকলেও তা কি একটি মরদেহকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলতে পারে? অনেকে মনে করছেন, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে এবং তা তদন্তের দাবি রাখে।
৪. পুলিশের ভাষ্য:
বিষয়টি নিয়ে কথা বলেছিলাম আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দন এর সাথে। তিনি জানান। পাহাড়ি ঝিরি খালের নদীপে প্রবল শ্রোত, গাছপালা ও পাথর থাকে। হতে পারে প্রবল শ্রোতের কারণে মরদেহগুলি বিবস্ত্র হয়ে গেছে। তিনি আরো বলেন, তদন্ত অব্যহত থাকবে। মরদেহগুলি ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাকৃতির কারণ ছাড়া অন্য কোন কারণ থাকলে তা ময়না তদন্তে উঠে আসবে।
আলীকদমে পর্যটকদের একের পর এক এই ধরনের মৃত্যু এবং এর সাথে জড়িত নানা প্রশ্ন স্থানীয় প্রশাসন ও পর্যটন শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই ঘটনাগুলোর রহস্য উন্মোচন এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)