শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
প্রথম পাতা » অপরাধ » ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা প্রকল্পের ১৩ কিলোমিটার ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ৬ হাজার নাটবল্টু চুরি।

ভবানীপুর রেলস্টেশন থেকে পান্তাপাড়া-কালিকাপুর পর্যন্ত ৪ কিলোমিটার রেললাইনের ২ হাজার ফিসপ্লেট (এমএসপ্লেট) ও ৪ হাজার ফিসবোল্ট চুরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্যে গত সোম ও মঙ্গলবার ৬৩ লাখ ৪ হাজার টাকার বেশি রেল সম্পদ চুরি হয়েছে। দুর্বৃত্তরা দিনদুপুরে এসব নাটবল্টু খুলে নিলেও কর্তৃপক্ষ এখনো নির্বিকার। সরেজমিন দেখা গেছে, ফিসপ্লেট, নাটবল্টু, ফিসবোল্ট ও স্লিপারে মতো গুরুত্বপূর্ণ মালামালের কোনো অস্তিত্ব নেই রেলপথটির অধিকাংশ স্থানে।

জানা গেছে, এর আগে রেলপথের মধ্যে বিচ্ছিন্নভাবে দুপাশের ৫ কিলোমিটার লাইন চুরি হয়। রেলপথ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় চুরির ঘটনা ঘটেছে। মৌলভী ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক খন্দকার হাবিব বলেন, রেলপথটি সচল থাকলে আজকে চুরি হতো না। মধ্যপাড়া থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরত্ব পার্বতীপুর। এ অঞ্চলের রেলপথে যোগাযোগ হলে সময় ও খরচ কম লাগতো। সড়কপথে দ্বিগুণ ভাড়া দিয়ে পার্বতীপুর শহরে প্রশাসনিক কাজ করতে হয়।
মধ্যপাড়া পলিপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ভাষ্য, যে যেভাবে পারছে, চুরি করছে মূল্যবান যন্ত্রাংশ। এর আগে তো ৫ কিলোমিটার রেললাইন চুরি ও রেলপাতও কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। খনির ও রেলওয়ে একটি দায়িত্বশীল সূত্র বলছে, খনির সীমানায় রেলপথের দায়িত্ব মধ্যপাড়া পাথর খনি কর্তৃপক্ষের এবং বাইরের অংশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে রেল কর্তৃপক্ষের।
পার্বতীপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) আবু জাফর মো. রাকিব হাসান সাংবাদিকদের বলেন, এক মাস আগে রেলওয়ে মহাপরিচালক (ডিজি) আফজাল হোসেন স্যার ওই রেলপথ পরিদর্শন করেছেন। মধ্যপাড়া রেলপথ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি, শিগগিরই কাজ শুরু হবে। দীর্ঘদিন ধরে এ-পথে পাথর পরিবহন না হওয়ায় রেলপথটি পরিত্যক্ত অবস্থায়। প্রতিরাতে পাহারার ব্যবস্থা রয়েছে। দিনে চুরির বিষয়টি আমার জানা ছিল না। যেহেতু দিনে রেলপথে চুরি সংঘটিত না হয়, সেজন্য দিনে ওয়েম্যান দিয়ে পাহারার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
খনি ও রেল সূত্রে জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির অর্থায়নে ১৯৯০ সালে ৭১৩ কোটি ১৬ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে মধ্যপাড়া-ভবানীপুর রেলপথে ১৩ কিলোমিটার রেললাইন নির্মাণকাজ শুরু হয়। ২০০৯ সালে নির্মাণ শেষ হয়। রেললাইন স্থাপনের কাজ সমাপ্ত করে ২০০৫ সালে রেল কর্তৃপক্ষ তা খনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। এরপর ২০১১ সালে পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশন থেকে মধ্যপাড়া খনি পর্যন্ত ১৩ কিলোমিটার রেলপথের বেশ কয়েকটি জায়গার ৭০টি স্লিপার (পাটাতন) চুরি যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় ওই পথে পাথরবাহী ওয়াগনের চলাচল। রেল ও খনি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত।
এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী/পথ (পিবউআই) মো. শেখ আল আমিন বলেন, মধ্যপাড়া খনির পাথর পরিবহনের জন্য পার্বতীপুরের ভবানীপুর রেলস্টেশন থেকে মধ্যপাড়া পাথর খনি পর্যন্ত ১৩ কিলোমিটার রেলপথ নির্মিত হয়। নিজস্ব জনবল সংকট থাকা সত্ত্বেও প্রতিরাতে চুরি ঠেকাতে রেললাইন ১৩-১৪ ওয়েম্যান গ্যাং দিয়ে পাহারা দেওয়া হচ্ছে। গত দুই-তিন দিনে ৬ হাজার নাটবল্টু চুরির ঘটনা ঘটে। এসব চুরি যা হয়েছে সব দিনদুপুরে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
২০২৩ সালের ৩০ আগস্ট থেকে ভবানীপুর-মধ্যপাড়া রেলপথে (রাত ৮টা থেকে ভোর ৪টা) প্রতিরাতে পাহারার ব্যবস্থা করা হয়। চার্জার টর্চলাইট, জ্যাকেট ও লাঠি দেওয়া হয়। তিন মাসের মাথায় নষ্ট হয়ে যায় ১২টি চার্জার টর্চলাইট। নিজেদের কেনায় টর্চলাইট রেলপথে ব্যবহার করছেন বলে জানিয়েছেন ওয়েম্যানরা। ওই রেলপথে পাহারার কাজে নিয়োজিত ২০২৪ সালের জুন থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণ-ভাতার (টিএ) বিল পাচ্ছেন না বলে গ্যাং লিডার ও ওয়েম্যানরা জানিয়েছেন। তারা জানান, স্থানীয় হুমকি ও ইটপাটকেল ছোড়ার মাঝেও প্রতিরাতে পাহারাদারের দায়িত্ব পালন করেও টিএ বিল পচ্ছেন না।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. ফরিদ আহম্মেদ বলেন, ভবানীপুর-মধ্যপাড়া রেলপথে প্রতিরাতে ওয়েম্যান দিয়ে পাহারা ব্যবস্থা রয়েছে। তারপরও যখন চুরির ঘটনা ঘটছে, তাহলে দিনে রেলপথ পাহারার ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে।
পার্বতীপুর রেল থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, পরিত্যক্ত রেলপথে নাটবল্টু চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া পরিত্যক্ত রেলপথ রেল থানার অধীনে নয়। পিআরবি ৫৫০ ধারায় পড়ে পার্বতীপুর মডেল থানার অধীনে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, সড়কপথে পাথর পরিবহন খাতো ব্যাপক আর্থিক অপচয় হচ্ছে। রেলপথে পাথর পরিবহনে খরচ কম হয়। সড়কপথে পরিবহনে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে। রেলপথ সচল না চলায় সড়কপথে পাথর পরিবহন খরচ বাড়ায় এর প্রভাব পড়ছে পাথরের দামে।
ভবানীপুর রেলস্টেশন-মধ্যপাড়া রেলপথ সংস্কারে পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই) মো. আহম্মদ হোসেন মাসুম বলেন, ভবানীপুর থেকে মধ্যপাড়া পাথরখনি পর্যন্ত রেলপথ সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মধ্যপাড়া পাথর খনি তারা রেলপথে পাথর পরিবহনে ব্যবহার না করায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন তারা এই রেলপথ ব্যবহারে আগ্রহী দেখাচ্ছে। আমাদের দুই মন্ত্রণালয়ও মধ্যপাড়া-ভবানীপুর রেলপথ সংস্কার বিষয়ে আগ্রহী।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)