শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন
কাপ্তাইয়ে সাপছড়ি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব সম্পন্ন
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :: পঞ্চশীল প্রার্থনাসহ ধর্মীয় আচার পালন ও কঠিন চীবর উৎসর্গের মধ্যদিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১অক্টোবর) সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকা উদ্যোগে
বিহারে কঠিন চীবর ও কল্পতরু শোভাযাত্রার মাধ্যমে মঞ্চে আনা হয়।
ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে সকল প্রাণীর হিতসুখ, বিশ্বশান্তি মঙ্গল কামনায় পঞ্চশীল গ্রহন, সংঘ দান, অষ্ট পরিষ্কার দান,বুদ্ধ মূর্তি দান, কল্পতরু দান ও কঠিন চীবর দান সম্পাদন করা হয়।
সাপছড়ি বৌদ্ধ বিহার অধ্যাক্ষ ক্ষেমানন্দ ভিক্ষু সঞ্চালনায় দেবতাছড়ি মহাজন পাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ.ক্ষেমিন্দা মহাথেরো সভাপতিত্বে প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন রাজনিকায় মার্গে ৬ষ্ঠ মহাসংঘ নায়ক, ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারে পূজনীয় বিহারাধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথেরো, স্বধর্ম দেশক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার অধ্যক্ষ সুমেধানন্দ মহাথেরো ও চট্টগ্রাম কাতালগঞ্জ নব পন্ডিত বিহার উপ- অধ্যক্ষ ভদন্ত তন্ হংকর থের। আগে স্বাগত বক্তব্য দেন, সাপছড়ি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সভাপতি অজিত কুমার তঞ্চঙ্গ্যা,এই সময় বৌদ্ধ ধর্মালম্বী নর-নারীরা দলে দলে যোগদান করার পর জগতের সকল প্রাণি হিতসুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চশীল গ্রহনের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দানোৎসবে বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষু সংঘ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারিসহ শ’শ দায়ক-দায়িকা উপস্থিত ছিলেন, ধর্মসভা ও পঞ্চশীল গ্রহণের পর চীবর দানের মাধ্যমে ‘মুক্তির অহিংসা বাণী ছড়িয়ে যাক মানুষে মানুষে এবং সামনের দিনগুলোতে শান্তি ফিরে আসুক ধর্মপ্রাণ বৌদ্ধ ধর্মাবলম্বীদের’ এমন প্রার্থনার মধ্যদিয়ে চীবর দানের সমাপ্তি ঘটে।





আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা