শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র
শনিবার ● ১ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে চা বিক্রেতাকে পিটিয়ে টাকা ছিনিয়ে নিল মাদকচক্র

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ইমান উদ্দিন নামের এক চা বিক্রেতাকে রাস্তায় আটকিয়ে মারপিট করে টাকা ছিনিয়ে নিয়েছে একদল মাদকচক্র। এই দুর্ধর্ষ ঘটনাটি ঘটেছে উপজেলার সোহাগি ইউনিয়নের সাহেবনগর গ্রামে।
সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সাহেবনগর গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র ইমান উদ্দিন (৩৫) স্থানীয় দেওয়ানগঞ্জ বাজারের একজন চা বিক্রেতা। ৩০ অক্টোবর দিবাগত রাতে ব্যবসা শেষে বাড়ি সামনে পৌঁছলে একই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রাশিদের পুত্র সুমন মিয়া (৩০) তার সহযোগি শহিদ মিয়ার পুত্র সাব্বির (২৫) লাল মিয়ার পুত্র আমানুল্লাহ (২২) ও আরো কয়েকজন তার উপর সশস্ত্র হামলা চালিয়ে মারপিট করে ইমান উদ্দিনের সাথে থাকা ৮২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
সাহেবনগর কান্দাপাড়া গ্রামের সাদ্দাম হোসেন জানান, ইমান উদ্দিনের মামাতো ভাই আজিজুল হকের কাছ থেকে একটি গরু কিনেছি। সেই গরুর টাকা আজিজুল হককে না পেয়ে রাতে চায়ের দোকানে ইমান উদ্দিনের হাতে ৮২হাজার টাকা রেখে যাই আজিজুল হককে দেয়া জন্য। এসময় মাদক ব্যবসায়ী সুমন ও তার সহযোগীরা বাজারে ঘুরাফেরা করছিল। ইমান উদ্দিনের কাছে টাকা রাখার বিষয়টি হয়তো জানতে পেরে পরিকল্পিতভাবে এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটিয়েছে।
একই গ্রামের আব্দুল খালেকের পুত্র হানিফ মিয়া (৩৫) জানান, আমি ইমান উদ্দিনের সাথে ছিলাম। সে বাড়ির রাস্তায় ঢুকে পড়লে আমি নদীপাড় দিয়ে প্রায় ১০০গজ সামনে এগিয়ে গেলে চিৎকারের শব্দ শুনে ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে মাদক ব্যবসায়ী সুমন হাতে থাকা অস্ত্র উঁচিয়ে “একদম চুপ” বলে হুমকি দিয়ে চলে যায়।
নিজাম উদ্দিন (৩৬) ও স্থানীয় একাধিক লোকজন জানান, সুমন সারাদিন অটো রিকশা নিয়ে ঘুরাফেরা করে। কোন যাত্রী বহন করতে দেখিনা। সে এলাকার বিভিন্ন স্থানে যুব সমাজের মাঝে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে থাকে। কেউ টাকা দিতে ব্যর্থ হলে জোরপূর্বক তার মোবাইল ঘড়ি প্রকাশ্যে ছিনিয়ে নিয়ে যায়। সাহেবনগর গ্রামের হোসেন আলীর পুত্র আবু সাঈদ ছিল সুমনের মাদক বিক্রেতা। তার সাথে আর্থিক লেনদেনের ঘটনায় সুমন আবু সাঈদকে একদিন মারপিট করে অভিভাবকের কাছ থেকে টাকা আদায় করে নেয়। এঘটনার পর ঘৃণা ও অপমানে আবু সাঈদ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
সংশ্লিষ্ট গ্রামের আব্দুর রাজ্জাক জানান, তার ছেলে জুনাঈদ (১৫), রেনুর ছেলে আমিনুল হক (১৮) ও ফানুর গ্রামের পাঞ্জু মিয়ার পুত্র মোবারক হোসেন (১৭) সহ বিভিন্ন যুবকদেরকে দিয়ে এলাকায় মাদক বেচাকেনা ও মাদক সেবনে উদ্ভুদ্ধ করে বিপথগামী করছে। এলাকাবাসী মাদক ব্যবসায়ী সুমন মিয়াকে অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন।
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)