শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় শুক্লা হাওলাদার (৫০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদার কীর্ত্তিপাশা ইউনিয়নের ডুমরিয়া গ্রামের পঙ্কজ মন্ডলের স্ত্রী তিনি কীর্ত্তিপাশার প্রসন্ন কুমার মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার এএসআই মো. জালাল বলেন, আবু হোসেন নামের এক ব্যক্তির দায়ের করা চেক জালিয়াতি মামলায় গ্রেফতার হওয়া শুক্লা হাওলাদারের এক বছরের সাজা ও ৩০ লাখ টাকা অর্থ দন্ড প্রদান করে আদালত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা