শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
প্রথম পাতা » চট্টগ্রাম » হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
বুধবার ● ১৮ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ডাকাতকে গণপিটুনি দিয়েছে জনতা। উদ্ধার করা হয়েছে টাকাসহ সিটি গোল্ডের গহনা। এই ঘটনা স্থানীয় জনতা এবং পুলিশ মিলে ঘটনায় জড়িত ৯জনকে আটক করেছে। সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতের দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া ইউসুফ মঞ্জিলে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, হাজী মুহাম্মদ ইউসুফের পরিবার বাড়িটিতে তার সন্তানরা একসঙ্গে
থাকেন। শবে কদরের নামাজ আদায় শেষে রাতে সকলে ঘুমিয়ে পড়েন। বাড়ির ৩তলার সিঁড়ি রুমে একটি ছোট ফটক রয়েছে। সেদিক দিয়ে ডাকাতরা প্রবেশ করে নিচে নেমে মূল দরজা খুলে দেয়। এতে ৩০ থেকে ৪০জন ডাকাত প্রবেশ করে সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে আবদ্ধ করে মারধর করতে শুরু করেন এবং সবাইকে বেঁধে রাখে। পরে ডাকাতরা আলমিরাসহ আসবাবপত্র ভেঙে নগদ আড়াই লাখ টাকা, ২৩ভরি সোনার গহনা, কাপড়, ঈদের কাপড় নিয়ে যায়।
স্থানীয় লোকজন বলেন, শবে কদরের নামাজ শেষে আমরা মসজিদে ছিলাম। হাজী ইউসুফের নাতি জোবায়েদ আজম মসজিদ থেকে বাড়ি ফিরে দেখতে পায় অপরিচিত কিছু লোক তাদের বাড়ির সামনে। সে দৌঁড়ে মসজিদের মানুষকে ডাকতে আসার চেষ্টা করলে এসময় ডাকাতরা তাকে ধরে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে সে কোনরকমে পালিয়ে মসজিদের মুসল্লিদের ডাকে। এতে সবাই ছুটে এলে ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। পরে এলাকার বিভিন্ন মসজিদে ঘোষণা এবং ফেইসবুক গ্রুপে মেসেজ দেওয়ার ব্যবস্থা করা হয়। এতে এলাকার লোকজন জড়ো হলে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে এক ডাকাতকে গহনাসহ রাতেই আটক করে।
এসময় টহল পুলিশ এসে জনতার সহযোগিতায় সকাল পর্যন্ত খৈয়াখালী এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে ৭জনকে আটক করে। পরে মঙ্গলবার দুপুরে ওই এলাকা থেকে আরো ২জনকে আটক করা হয়। আটককৃতরা বেশিরভাগই সিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও গোলাপগঞ্জের বাসিন্দা বলে পুলিশের তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী সাবিনা আকতার বলেন, শবে কদরের নামাজ আদায় করে রাত ১টা ২০মিনিটের দিকে ঘুমিয়ে পড়ি। দেড়টার দিকে হঠাৎ শব্দ শুনি দরজায় কেউ আঘাত করছে। বিছানা থেকে উঠে গলিতে আসতেই ডাকাতরা ছুরি আর বটি দিয়ে গলায় ধরে। চুপ থাকতে বলে যা আছে দিয়ে দিতে বলে। নাকফুল খুলে নিয়ে আমাদের সবাইকে এক রুমের ভিতর বেঁধে আটকে রাখে। আমাদের পরিবারের কয়েকজনকে মারধর শুরু করে তারা৷ আমি বলি আমাদের মেয়েদের, বাচ্চাদের আঘাত করবেন না। তারপরও আঘাত করে। আমার দেড় ভরি সোনা ও নগদ ৭০ হাজারসহ পুরো পরিবারের অন্তত ২৩ ভরি সোনা এবং নগদ আড়াই লাখ টাকা নিয়ে যায়।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, ঘটনায় জড়িত মোট ৯জনকে আটক করা হয়েছে। প্রত্যেক আসামির বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, চুরি সহ সর্বোচ্চ ১২ টি সহ ৪/৫ টি করে মামলা রয়েছে। ধৃতদের বাড়ি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সহ বিভিন্ন এলাকায়।
ভুক্তভোগীরা সোনা লুটের কথা বললেও আমরা নগদ ৫হাজার টাকাসহ ৩জোড়া সিটি গোল্ডের ৩জোড়া চুড়ি, ১টি নেকলেস, জোড়া কানের দোল উদ্ধার করি। ঘটনায় জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)