শনিবার ● ১৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ফটিকছড়িতে ৫ ডাকাত গ্রেফতার
ফটিকছড়িতে ৫ ডাকাত গ্রেফতার
ফটিকছড়ি প্রতিনিধি :: চট্টগ্রামের ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতি কালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বখতপুর ইউপি ৭ নং ওয়ার্ডের চারা বটতল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ফটিকছড়ি থানার এস.আই সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ সময় ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হলেও ১০-১২ জন পালিয়ে যায়।
এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তারা চট্টগ্রাম নগরীর খুলশী ওয়ারলেস সেগুন বাগান ২ নং কলোনী (বস্তি) বসবাস করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। আটককৃত হলেন, মো. জনি (২০), আরিফ হোসেন (২০), সামিউল ইসলাম সম্রাট (২১), আল আমিন বাপ্পি (২২), মো. নাঈম (২২)।
পুলিশ জানিয়েছেন,আটককৃতদের বিরুদ্ধে খুলশি থানায় ডাকাতি, মারামারি ও সন্ত্রাসদমন আইনে মামলা রয়েছে।
১৩ জুন (শুক্রবার) আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকছড়ি থানা তদন্ত অফিসার মোঃ রফিকুল ইসলাম।





মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি