শিরোনাম:
●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
রাঙামাটি, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » ঢাকা » কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বিএনপির সমর্থিত ঢাকা-১২ আসনে কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক কারওয়ান বাজার প্রগতি ভবনের সামনে নির্বাচনে প্রচার সভায় বলেন, যারা কালো টাকা ও পেশিশক্তি দিয়ে ভোটের বাক্স ভরতে চান ভুলে যান সেসব পুরানো দিনের কথা। তিনি বলেন, যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে তাদেরকে ঢাকা ১২ আসনের জনগণ প্রত্যাখ্যান করবে। আগামী নির্বাচন হবে দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, ১৭ বছর ধরে যে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করেছে ১২ ফেব্রুয়ারী অবাধ নির্বাচনের মধ্য দিয়ে তাকে সফল করতে হবে।
তিনি ঢাকা ১২ আসনে কোদাল মার্কায় গণ ঐক্য জোরদার করার আহবান জানান।
বক্তব্যের শুরুতেই তিনি বেগম খালেদা জিয়া ও সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, ঢাকা-১২ আসনের জনগণ যদি আমাকে নির্বাচিত করে আমি প্রতি ছয়মাস পরপর প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষদেরকে সাথে নিয়ে গণশুনানী করবো। মানুষের সুখ, দুঃখের কথা নিজের কানে শুনবো। তৃণমূূল থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রতিকারের জন্য কাজ করবো। তিনি বলেন, ঢাকা-১২ সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কারনে নিরাপত্তাহীন হয়ে পড়েছে।

২২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টায় কাওরান বাজার প্রগতি টাওয়ারের সামনে ঢাকা-১২ আসনের অন্তর্ভুক্ত তেজগাঁও থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা এবং শেরে বাংলা নগর থানা-থানাগুলোর অন্তর্ভুক্ত সকল ওয়ার্ড এবং ইউনিটের বিএনপির নেতাকর্মী, সমর্থক, সকল অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, তাতী দল এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতা কর্মীদেরউল্লেখযোগ্য উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১২ আসনের প্রধান সমন্বয়কারী সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামান আনোয়ারের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব এল রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী আকবর খান, নারীনেত্রী বহ্নিশিখা জামালী, ড. মোশরেকা অদিতি হক, ঢাকা মহানগর বিএনপির সদস্য মোজাম্মেল হোসেন সেলিম, নুরুল হক নুরু, রাহিমি, মহিলা দল, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রোকেয়া সুলতানা তামান্না, তেজগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ইঞ্জিনিয়ারন মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু, তেজগাঁও শিল্পাঞ্চল থানার আহ্বায়ক আইনুল ইসলাম চঞ্চল, শেরে বাংলানগর থানার আহ্বায়ক নাইম, বিএনপি নেতা তসলিমা রিতা, ন সাবেক শ্রমিক নেতা মাহমুদুল আলম মন্টু, তোফায়েল আহমেদ, আমজাদ হোসেন, হাফিজ রহমান কবির, কাজী মজিবর রহমান, মোঃ মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিশাল প্রচার মিছিল কারওয়ান বাজার, নাখালপাড়া হয়ে নাবিস্কো মোড়ে শেষ হয়।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)