শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১১ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অপহরণের ৯ দিন পর মুক্তিপন ছাড়াই উদ্ধার হলো দুলাল মিয়া
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অপহরণের ৯ দিন পর মুক্তিপন ছাড়াই উদ্ধার হলো দুলাল মিয়া
বুধবার ● ১১ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপহরণের ৯ দিন পর মুক্তিপন ছাড়াই উদ্ধার হলো দুলাল মিয়া

--- হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: অপহরনের ৯ দিন পর বুধবার বেলা ১২ টা ৫০ মিনিটে উদ্ধার করা হয়েছে দুলাল মিয়া (৩৬) কে। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ৩০ বিজিবির বড়বেতী বিওপি’র একটি অপারেশন দলের সহযোগীতায় স্থানীয় জনপ্রতিনিধি, কারবারী, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের বাংলাদেশ মিয়ানমার সীমানার আলীকদম অংশের ৭৮ নং পালার এলাকায় গিয়ে অপহৃত দুলালকে উদ্ধার করেন।
পরবর্তী বেলা আনুমানিক ২ টার সময় ৩০ বিজিবি’র বড়বেতী ক্যাম্প কমান্ডার স্থানীয় ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ¤্রাে, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন, বিএনপি নেতা জুলফিকার আলী ভূট্টো, ফরিদুল আলম, ইয়াংরিং কারবারী সহ প্রায় শতাধিক লোকের উপস্থিতিতে অপহৃত দুলাল মিয়াকে তার বড় ভাই হেলাল উদ্দিন ও নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন এর কাছে হস্তান্তর করেন। বেলা আড়াইটায় দুলাল মিয়াকে তার পরিবারের কাছে সম্পুর্ণ সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়।
এর আগে গত ০৩ জুন তাকে অপহরণ করা হয়। পরিবারের লোকজন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হন এবং দুলাল মিয়াকে অপহরন করা হয়েছে বলে দাবি করেন। এর পর গত রবিবার আরকান এলাকার তনডং মুরুং নামে এক ব্যক্তিকে সন্দেহের বসে আটক করে স্থানীয় জনতা। এসময় তনডং মুরুং অপহরনকারীদের পরিচিত হওয়ার সুবাদে তনডং মুরুং অপহরনকারীদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন।
এর পর ৪নং কুরুক পাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং মুরুং তনডং মুরুংকে উপর্যুপরী জিজ্ঞাসাবাদ ও অপহরণকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করেন। নানামুখি চাপের পর গত ১০ জুন রাতে অপহরণকারীরা ৩০ বিজিবি’র বড়বেতী কেম্প কমান্ডারকে দুলাল মিয়াকে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।
গত ০৪ জুন অপহরণের অভিযোগ এনে নিখোঁজ দুলাল মিয়ার বড় ভাই হেলাল উদ্দিন (৫৬) জনৈক মসজুর আলম, পিতা- ইছহাক আহমদকে বিবাদী করে আলীকদম থানায় একটি অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগের বিষয়ে অস্বীকার করেছেন আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন। অভিযোগে দাবি করা হয়, গত ৩ জুন দুুপুর আনুমানিক ৩টার দিকে আলীকদম থানাধিন ৪নং কুরুক পাতা ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ডের ছোটবেতী এলাকায় গায়াল কেনার জন্য যান মনজুর আলম। এসময় মনজুর আলম অপহৃত দুলাল মিয়াকে ১ হাজার টাকা রোজ বেতনের লেবার হিসেবে সাথে নিয়ে যান। অপহরণকারীরা গর্জনপাতা এলাকা থেকে মনজুর আলম এবং দুলাল মিয়াকে ধরে ফেললেও মনজুর আলম কৌশলে পালিয়ে আসে বাড়ীতে। সেখানেই ঘটে বিপত্তি।
দুলাল মিয়ার বড় ভাই মোঃ হেলাল মনজুর আলম এর কাছ থেকে দুলাল মিয়াক বিষয়ে জানতে চাইলে মনজুর আলম জানান, দুলাল মিয়াকে অজ্ঞাতনামা ৫ জন মুরুং সন্ত্রাসী অপহরণ করে নিয়ে গেছে।
উল্লেখ্য, দুলাল মিয়াকে উদ্ধারকালে অপহরণকারীরা দুলাল মিয়াকে অপহরণের কারণ হিসেবে জানায়, বিগত বেশ কিছুদিন আগে স্থানীয় জনৈক আবুল কাশেম, রুহুল আমিন, জিয়াউল ও প্রদীপ নামক ব্যক্তিরা তাদেরকে চেতনানাশক পানীয় দিয়ে বেহুশ করে তাদের কাছে থাকা ২৫ লক্ষ টাকার ইয়াবা ছিনতানই করে নিয়ে আসে। তবে এই ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব হয় নাই।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)